সোমবার ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

নেত্রকোনা প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি  বীর মুক্তিযোদ্ধা খন্দকার আনিছুর রহমান খোকন এর ইন্তকাল

 |  আপডেট ৬:১৫ অপরাহ্ণ | সোমবার, ২৪ আগস্ট ২০২৬ | প্রিন্ট  

নেত্রকোনা প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি  বীর মুক্তিযোদ্ধা খন্দকার আনিছুর রহমান খোকন এর ইন্তকাল
এ কে এম আব্দুল্লাহ,নেত্রকোনাঃ
নেত্রকোনা জেলা শহরের মোক্তারপাড়া নিবাসী বিশিষ্ট রাজনীতিবিদ জেলা
সিপিবি’র  সাবেক সভাপতি ও জেলা প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার আনিছুর রহমান খোকন
(৭৩) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার (২৪ আগষ্ট)
 সকাল ১০ টা ২০ মিনিটের দিকে ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহী ওয়া ইন্না-লিল্লাহী রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী,  এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।  তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের মাঝে শোকের ছায়া নেমে আসে। বাদ আসর
নেত্রকোনা কেন্দ্রীয় জামে মসজিদ (বড় মসজিদ) প্রাঙ্গণে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায়  মরহুমের  গ্রামের বাড়ি চল্লিশা ইউনিয়নের সনুরা গ্রামে খন্দকার বাড়ির পারিবারিক গোরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়।
তার ইন্তেকালে নেত্রকোনার মুক্তিযোদ্ধা বৃন্দ, জেলা প্রেসক্লাব, সিপিবি, মহিলা পরিষদ, জনউদ্যোগ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px


২৪ আগস্ট, ২০২৬
নেত্রকোনা প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি  বীর মুক্তিযোদ্ধা খন্দকার আনিছুর রহমান খোকন এর ইন্তকাল
বিস্তারিত কমেন্টে

এ বিভাগের সর্বাধিক পঠিত

এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120