| আপডেট ৯:০৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ | প্রিন্ট

পূর্বধলা(নেত্রকোনা)প্রতিনিধি:
নেত্রকোনার পূর্বধলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পরিচালনা করে এ ২ বেকারিসহ তিনটি প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মের দায়ে মোট ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) পূর্বধলা উপজেলায় প্রশাসনের উদ্যোগে উপজেলা সদরের খাদ্যগুদাম রোড ও কলেজ রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম।
এ সময় বিএসটিআই, ময়মনসিংহের ফিল্ড অফিসার (সিএম) প্রকৌশলী আব্দুল্লাহ আল নোমান এবং পূর্বধলা থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পূর্বধলা খাদ্যগুদাম রোড এলাকার এক বেকারি ব্যবসায়ী মো. শাহাদুল্লাহকে ওজন পরিমাপের দণ্ড সঠিক না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকার একটি মনোহারি দোকানের ব্যবসায়ী জয় দেব সাহাকে মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া কলেজ রোড এলাকার শাহজালাল বেকারির মালিক মো. সুমন মিয়াকে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া প্রতিষ্ঠান পরিচালনার দায়ে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সব মিলিয়ে অভিযানে তিনটি প্রতিষ্ঠান থেকে মোট ৩২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ভোক্তাদের অধিকার নিশ্চিত করা এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে আইন ও বিধি অনুযায়ী কার্যক্রম পরিচালিত হচ্ছে কি না, তা তদারকির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানে অনিয়ম পাওয়ায় প্রচলিত আইনের আওতায় জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

.
.