বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পূর্বধলায় নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

 |  আপডেট ৯:৫৮ অপরাহ্ণ | বুধবার, ১৫ জুলাই ২০২৬ | প্রিন্ট  

পূর্বধলায় নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পূর্বধলা(নেত্রকোনা)প্রতিনিধি:

 

 নেত্রকোণার পূর্বধলার খলিশাউড় ইউনিয়নের ডুপিরকান্দা গ্রামে বিয়ের মাত্র ৫ দিনের মাথায় রিয়া মনি (২২) নামে এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার খলিশাউড় ইউনিয়নের ডুপিরকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রিয়া মনি ওই গ্রামের মো. লিটন মিয়ার মেয়ে এবং একই গ্রামের ইমরান মিয়ার স্ত্রী।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ১০ জুলাই পারিবারিকভাবে রিয়া মনির বিয়ে হয়। বুধবার সকালে তিনি রান্নাবান্নার কাজ শেষ করে স্বামীর সঙ্গে নিজ কক্ষে ছিলেন। কিছুক্ষণ পর শাশুড়ি সালেমা খাতুন তাকে খুঁজতে গিয়ে ঘরে না পেয়ে পরিবারের অন্য সদস্যদের বিষয়টি জানান। পরে বড় ভাসুর হানিফ মিয়া পাশের একটি কক্ষের জানালা দিয়ে তাকিয়ে রিয়া মনিকে হলুদ রঙের একটি ওড়না গলায় পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে নিচে নামিয়ে পূর্বধলা থানা পুলিশকে খবর দেন। সংবাদ পেয়ে এসআই রাশেদ খান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং আইনি প্রক্রিয়া শুরু করেন।

পরিবারের সদস্যদের দাবি, বিয়ের পর স্বাভাবিকভাবেই তাদের সংসার চলছিল। তবে সম্প্রতি স্বামীর পরিবার জানতে পারে, বিয়ের আগে রিয়া মনি ঢাকার একটি কারখানায় চাকরি করতেন। বিষয়টি নিয়ে পরিবারের সদস্যরা তাকে বিভিন্ন প্রশ্ন করেন এবং বিয়ের ঘটকের কাছেও এ বিষয়ে জানতে চান। পরিবারের ধারণা, এ ঘটনাকে কেন্দ্র করে মানসিক চাপে তিনি এমন সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্তে পৌঁছায়নি পুলিশ।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।”

 

 

Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px

১৫ জুলাই, ২০২৬
পূর্বধলায় নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বিস্তারিত কমেন্টে

এ বিভাগের সর্বাধিক পঠিত

এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120