শুক্রবার ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পূর্বধলায় অশ্লীল ভিডিও চক্রের অভিযান, নারীসহ ৮ জন গ্রেপ্তার

 |  আপডেট ১১:৫৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ | প্রিন্ট  

পূর্বধলায় অশ্লীল ভিডিও চক্রের অভিযান, নারীসহ ৮ জন গ্রেপ্তার

 

পূর্বধলা প্রতিনিধি:


নেত্রকোণার পূর্বধলায় অশ্লীল ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের অভিযোগে এক নারীসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে পূর্বধলা থানার পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০টি স্মার্টফোন জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর আড়াইটার দিকে পূর্বধলা উপজেলার ৩ নম্বর ঘাগড়া ইউনিয়নের শিবপুর এলাকায় অবস্থিত ‘টাঙ্গাইল’ নামের একটি ফিশারিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- পূর্বধলা উপজেলার ৩ নম্বর ঘাগড়া ইউনিয়নের শিবপুর গ্রামের সাদির আলীর ছেলে সিরাজুল ইসলাম (৩০), তোতা মিয়ার ছেলে মো. শুভ (২০), মো. দুলু মিয়ার ছেলে সাগর মিয়া (২০), দুলু মিয়ার ছেলে জুয়েল মিয়া (৩২), সাদির আলীর ছেলে মাজিজুল (২৫), মেঘশিমুল গ্রামের মৃত আমজত আলীর ছেলে হাবিবুর রহমান হাবি (৪০), শিবপুর গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে কাজল মিয়া (২০) এবং সালমাকান্দা গ্রামের আব্দুল গফুরের মেয়ে মোছা. মনিরা আক্তার (৩০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে শিবপুর এলাকার ওই ফিশারিতে নারী এনে মোবাইল ফোনে অশ্লীল ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার করে আসছিল। এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ঘটনাস্থল থেকে ৭ জন পুরুষ ও ১ জন নারীকে আটক করা হয়। তবে আরও দুই নারীসহ কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হন।

অভিযানকালে আটক ব্যক্তিদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১০টি স্মার্টফোন জব্দ করা হয়। প্রাথমিকভাবে মোবাইল ফোনগুলো পর্যালোচনা করে ২০২৫ সাল থেকে ২ জুলাই ২০২৬ পর্যন্ত সময়ের শতাধিক অশ্লীল ভিডিও পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আগামীকাল আদালতে পাঠানো হবে। একই সঙ্গে গ্রেপ্তারকৃতদের পাশাপাশি পলাতক অন্যান্য জড়িতদের বিরুদ্ধেও প্রচলিত আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px

২ জুলাই, ২০২৬
পূর্বধলায় অশ্লীল ভিডিও চক্রের অভিযান, নারীসহ ৮ জন গ্রেপ্তার
বিস্তারিত কমেন্টে

এ বিভাগের সর্বাধিক পঠিত

এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120