বুধবার ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পূর্বধলায় ১৬০ পিস ভারতীয় কম্বলসহ পিক-আপ জব্দ

 |  আপডেট ৯:১০ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ | প্রিন্ট  

পূর্বধলায় ১৬০ পিস ভারতীয় কম্বলসহ পিক-আপ জব্দ
এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনাঃ
নেত্রকোনার পূর্বধলা থানা পুলিশ ইছুলিয়া বাজারের সন্নিকটে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিক বিহীন অবস্থায় পিক-আপ ভ্যানসহ ১৬০ পিস ভারতীয় কম্বল জব্দ করেছে।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন আজ বিকালে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পূর্বধলা থানা পুলিশের এস আই মোবারক হোসেন এর নেতৃত্বে একটি টিম আজ মঙ্গলবার (৩০ জুন)
সকাল সাড়ে ৬ টার দিকে পূর্বধলা উপজেলার খলিশাউড় ইউনিয়নের ইছুলিয়া বাজারের সন্নিকটে একটি পিক-আপ ভ্যান দেখতে পেয়ে সেটিতে তল্লাশি চালিয়ে ১৬ বস্তায় ১৬০টি ভারতীয় কম্বলসহ পিক-আপ ভ্যানটি জব্দ করে। জব্দকৃত কম্বলের আনুমানিক মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা। ধারনা করা হচ্ছে, পুলিশের উপস্থিতি টের পেয়ে মালামালসহ গাড়ী রেখে পালিয়ে গেছে।

এ ব্যাপারে থানার এস আই মোবারক হোসেন বাদী হয়ে পলাতক চোরাজারবারীদের বিরুদ্ধে একটি মামলা রুজু করেন।

Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px

৩০ জুন, ২০২৬
পূর্বধলায় ১৬০ পিস ভারতীয় কম্বলসহ পিক-আপ জব্দ
বিস্তারিত কমেন্টে

এ বিভাগের সর্বাধিক পঠিত

এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120