| আপডেট ১২:১৮ অপরাহ্ণ | সোমবার, ২৯ জুন ২০২৬ | প্রিন্ট

পূর্বধলা(নেত্রকোনা)প্রতিনিধি:-
নেত্রকোনার পূর্বধলা উপজেলার হোগলা ইউনিয়নের হাটখলা বাজার সংলগ্ন একটি সেতুর নিকটে নদীতে ভাসমান অবস্থায় এক নবজাতক শিশুর মরদেহ দেখতে পান স্থানীয়রা।
সোমবার (২৯ জুন) সকালে স্থানীয় লোকজন নদীতে একটি নবজাতকের মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কালো শার্টে মোড়ানো ইট দিয়ে ফেলে দেয়া নবজাতকের মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কে বা কারা নবজাতকের মরদেহ সেখানে ফেলে গেছে, তা এখনো জানা যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

.
.