| আপডেট ১২:৪৩ অপরাহ্ণ | শনিবার, ২৭ জুন ২০২৬ | প্রিন্ট

নেত্রকোনার পূর্বধলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল করেছেন বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার (২৬ জুন) উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নারান্দিয়া বাজার এলাকায় নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কে এ মিছিল অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, কর্মসূচিটি নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও যুক্তরাষ্ট্রপ্রবাসী আমানুর রশিদ খান জুয়েলের নির্দেশনায় আয়োজন করা হয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে দাবি করা হয়।
মিছিলে নেতৃত্ব দেন নিষিদ্ধ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুনতাসির মাসুদ খান ফাহিম এবং ছাত্রলীগ নেতা জাহিদ হাসান আকাশ, পিয়াস মীর ও হিমু তালুকদার। এ সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন।
মিছিলে অংশগ্রহণকারীরা সংগঠনের গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং তাদের দ্রুত মুক্তির আহ্বান জানান।
এ বিষয়ে পূর্বধলা থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

.
.