মঙ্গলবার ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পূর্বধলায় স্কুলছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে ১ যুবকের ২ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড

 |  আপডেট ১০:৫০ অপরাহ্ণ | সোমবার, ২২ জুন ২০২৬ | প্রিন্ট  

পূর্বধলায় স্কুলছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে ১ যুবকের ২ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড

পূর্বধলা প্রতিনিধি:

 

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত ও অনাকাঙ্ক্ষিত শারীরিক স্পর্শের অভিযোগে এক যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।


সোমবার (২২ জুন) দুপুরে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের হিরনপুর উচ্চ বিদ্যালয়সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের টিফিন বিরতির সময় অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী সহপাঠীদের সঙ্গে স্থানীয় একটি দোকানে গেলে একই এলাকার ইমরান হোসেন রিফাত (১৯) তার সঙ্গে অনাকাঙ্ক্ষিত আচরণ করেন বলে অভিযোগ ওঠে। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে খবর দেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, অভিযুক্ত যুবক ওই শিক্ষার্থীর সঙ্গে তার পূর্বপরিচয় থাকার দাবি করেন। তবে এ বিষয়ে ভিন্নমতও রয়েছে।

 

খবর পেয়ে শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সেন্টু মিয়া সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করেন।

পরে পূর্বধলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনিম জাহান ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্তকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

 

দণ্ডপ্রাপ্তকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

 

Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px

২২ জুন, ২০২৬
পূর্বধলায় স্কুলছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে ১ যুবকের ২ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড
বিস্তারিত কমেন্টে

এ বিভাগের সর্বাধিক পঠিত

এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120