| আপডেট ২:৩৯ অপরাহ্ণ | রবিবার, ১৭ মে ২০২৬ | প্রিন্ট

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবাসহ রনি চন্দ্র দাস (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সে উপজেলার জামতলা এলাকার রতি চন্দ্র দাসের ছেলে। শনিবার (১৬ মে) উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত বিশেষ অভিযানের সময় তাকে আটক করা হয়।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের নির্দেশনায় এসআই রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, উদ্ধার হওয়া ইয়াবা আলামত হিসেবে জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আইনি প্রক্রিয়ায় আদালতে পাঠানো হয়েছে।

.
.