শনিবার ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পূর্বধলায় বিএনপি নেতাসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলা, আটক ৯

 |  আপডেট ৩:৪৫ অপরাহ্ণ | শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ | প্রিন্ট  

পূর্বধলায় বিএনপি নেতাসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলা, আটক ৯

পূর্বধলা(নেত্রকোনা)প্রতিনিধি:-

 


নেত্রকোণার পূর্বধলায় উপজেলায় জামায়াত এমপির গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় বিএনপি নেতাসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় উপজেলা বিএনপির আহ্বায়ক তাহের তালুকদারকে প্রধান আসামি করা হয়েছে।

 

মামলায় ৬৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।

শুক্রবার রাতে পূর্বধলা থানায় মামলাটি দায়ের করেন উপজেলা জামায়াতের যুব বিভাগের কর্মী আল-আমিন। মামলার পর নেত্রকোণা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও থানা পুলিশের যৌথ অভিযানে ৯ জনকে আটক করা হয়। আটকৃতদের মধ্যে খাইরুল ইসলাম (৩৮) এজাহারভুক্ত আসামি। অপর আটজন অজ্ঞাতনামা আসামি বলে জানিয়েছে পুলিশ।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দিদারুল ইসলাম জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য , শুক্রবার সন্ধ্যায় উপজেলার আতকাপাড়া এলাকায় একটি ফিলিং স্টেশনে সংসদ সদস্য মাসুম মোস্তফার গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় তাকে অবরুদ্ধ করে রাখা হয়। পরে প্রশাসন ও পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফিলিং স্টেশনে তেল নেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হলে একপর্যায়ে তার গাড়িতে ভাঙচুর চালানো হয়।

রাত সাড়ে ৯টার দিকে উপজেলা সদরে জামায়াতের কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংসদ সদস্য মাসুম মোস্তফা দাবি করেন, স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালিয়েছেন। তিনি বলেন, ‘আমি মাগরিবের নামাজ আদায় করছিলাম। এ সময় তারা আমার গাড়িতে হামলা চালায়। নামাজখানায় ঢুকেও আমাদের ওপর আক্রমণের চেষ্টা করে।’

বিএনপি নেতা বাবুল আলম তালুকদার বলেন, তিনি ঘটনাস্থলে গিয়ে এমপিকে নিরাপদে সরিয়ে নিতে সহায়তা করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাসনীন জাহান বলেন, ‘কিছু উশৃঙ্খল জনতার কারণে অনাকাঙ্ক্ষিত এ ঘটনা ঘটে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।’আজ বিকালে হামলা ও ভাংচুরের ঘটনায় জামায়াত ইসলামের উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।

 

 

Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px

২৫ এপ্রিল, ২০২৬
পূর্বধলায় বিএনপি নেতাসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলা, আটক ৯
বিস্তারিত কমেন্টে

এ বিভাগের সর্বাধিক পঠিত

এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120