শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনায় ৩১ বিজিবি’র অভিযানঃ ১০২ বোতল ভারতীয় মদসহ বিপুল পরিমাণ চোরাচালানী পণ্য আটক

 |  আপডেট ১১:৩৬ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬ | প্রিন্ট  

নেত্রকোনায় ৩১ বিজিবি’র অভিযানঃ ১০২ বোতল ভারতীয় মদসহ বিপুল পরিমাণ চোরাচালানী পণ্য আটক
এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনাঃ
নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১বিজিবি) সীমান্ত এলাকায় পৃথক পৃথক স্থানে বিশেষ অভিযান চালিয়ে মালিক বিহীন অবস্থায় ১০২ বোতল ভারতীয় মদসহ ত্রিশ লক্ষ টাকার অধিক মূল্যের চোরাচালানী পণ্য আটক করেছে।
নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল তৌহিদুল বারী পিএসসি স্বাক্ষরিত সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মুন্সীপাড়া বিওপির একটি টহল টিম ২ এপ্রিল রাত আনুমানিক ১০টার দিকে ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের কড়াইগড়া নামক এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিক বিহীন অবস্থায় আমদানী নিষিদ্ধ ১০২ বোতল ভারতীয় মদ আটক করেছে।
অপর দিকে বরুয়াকোনা বিওপির একটি টহল টিম বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের রাজাবাড়ী ব্রীজ নামকস্থানে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিক বিহীন অবস্থায় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে অবৈধ পথে আসা ২১০ কেজি ভারতীয় জিরা, ১২৬৪ কেজি ফুচকা, ১০০০ পিস পন্ডস পাউডার জব্দসহ ট্রাকটি আটক করেছে। জব্দকৃত মালামালসহ আটককৃত ট্রাকের আনুমানিক মূল্য ৩০ লক্ষ ৭১ হাজার টাকা।
আটককৃত মদ আজ শুক্রবার (৩ এপ্রিল) সকালে নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে এবং জব্দকৃত চোরাচালানী পণ্য নেত্রকোনা কাস্টমস অফিসে
জমা করা হয়েছে।
Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px


৩ এপ্রিল, ২০২৬
নেত্রকোনায় ৩১ বিজিবি’র অভিযানঃ ১০২ বোতল ভারতীয় মদসহ বিপুল পরিমাণ চোরাচালানী পণ্য আটক
বিস্তারিত কমেন্টে

এ বিভাগের সর্বাধিক পঠিত

এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120