| আপডেট ১০:৩৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫ | প্রিন্ট
পূর্বধলা(নেত্রকোনা)প্রতিনিধি:-
দেশব্যাপী চলমান ‘ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে নেত্রকোনার পূর্বধলায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পূর্বধলা থানার পুলিশ।
রবিবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-উপজেলার খলিশাউড় ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো: হাবিবুর রহমান (৪৬) এবং একই ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো: খাইরুল ইসলাম (৪০)।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নূরুল আলম জানান, গ্রেপ্তারকৃতরা পূর্বধলা থানার মামলা নং–০১, তারিখ ০১-১২-২৪, ধারা–১৯০৮ সনের বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩/৪/৬ ও দণ্ডবিধির ১৪৩/৩২৩/১১৪ ধারায় দায়ের করা মামলার সন্দেহভাজন আসামি ছিলেন।
তিনি আরও জানান, সোমবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

.
.