শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পূর্বধলায় বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে কিশোরের মৃত্যু

 |  আপডেট ৫:২৮ অপরাহ্ণ | রবিবার, ০৯ নভেম্বর ২০২৫ | প্রিন্ট  

পূর্বধলায় বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে কিশোরের মৃত্যু

পূর্বধলা(নেত্রকোনা)প্রতিনিধি:-

 


নেত্রকোনার পূর্বধলায় বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে তামিম মিয়া (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে আজ রবিবার (৯ নভেম্বর) সকালে পূর্বধলা উপজেলার সদর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে। নিহত তামিম নয়াপাড়া গ্রামের সাইদুল ইসলামের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, সকালে তামিম ঘরের কিছু কাজ শেষ করে পানির মটরের সুইচের পাশে হাত ধোয়ার সময় অসাবধানতা বশত খোলা বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

 

এ ব্যাপারে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নূরুল আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে তামিম নামক এক  কিশোরের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করার পর আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

 

Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px

৯ নভেম্বর, ২০২৫
পূর্বধলায় বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে কিশোরের মৃত্যু
বিস্তারিত কমেন্টে
এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120