রবিবার ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

পূর্বধলায় বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন

 |  আপডেট ১১:৫৯ পূর্বাহ্ণ | শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট  

পূর্বধলায় বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন

পূর্বধলা(নেত্রকোনা)প্রতিনিধি:

 


নেত্রকোনার পূর্বধলা উপজেলায় সাম্প্রতিক সময়ে ঘন ঘন ও দীর্ঘ সময়ের লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ। দিন-রাতের বিভিন্ন সময়ে বিদ্যুৎ চলে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থী, ব্যবসায়ী, কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

স্থানীয়দের অভিযোগ, বিশেষ করে রাতের দিকে বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। প্রচণ্ড গরমে শিশু ও বয়স্কদের দুর্ভোগ আরও বেড়েছে। বিদ্যুৎনির্ভর ব্যবসা ও ছোট শিল্পপ্রতিষ্ঠানেও এর নেতিবাচক প্রভাব পড়ছে।

ভুক্তভোগীরা দ্রুত লোডশেডিং কমিয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপের মাধ্যমে এ সমস্যা দ্রুত সমাধানের প্রত্যাশা করছেন পূর্বধলার বাসিন্দারা। পূর্বধলা পল্লী বিদ্যুত সমিতির জেনারেল ম্যানেজার মো: শাহীনুর আলম মৃর্ধা বলেন,

পূর্বধলা জোনাল অফিসের আওতাধীন নেত্রকোনা গ্রীড থেকে চাহিদা অনুযায়ী পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ না পাওয়ায় পূর্বধলা জোনাল অফিসের আওতাধীন  সকল এলাকা সমুহে লোডশেডিং করতে হচ্ছে।

বর্তমান চাহিদা: ১৬.০০ মেঃওঃ বর্তমান সরবরাহ : ০৬.০০ মেঃওঃ ভয়াবহ  লোডশেডিং এর কারনে পল্লী বিদ্যুৎ কতৃপক্ষ আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করেছেন।

 

Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px

১২ সেপ্টেম্বর, ২০২৬
পূর্বধলায় বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন
বিস্তারিত কমেন্টে

এ বিভাগের সর্বাধিক পঠিত

এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120