শুক্রবার ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

পূর্বধলায় সার ডিলার পয়েন্ট ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে ইউএনও

 |  আপডেট ১১:৪০ অপরাহ্ণ | বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট  

পূর্বধলায় সার ডিলার পয়েন্ট ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে ইউএনও

পূর্বধলা(নেত্রকোনা)প্রতিনিধি:

 


নেত্রকোণার পূর্বধলা উপজেলার হোগলা ইউনিয়নে সার ডিলার পয়েন্ট ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম।

বুধবার (৯ সেপ্টেম্বর) হোগলা ইউনিয়নের দুটি সার ডিলার পয়েন্ট পরিদর্শন করেন তিনি। এ সময় সার মজুদের পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণের পাশাপাশি কৃষকদের মাঝে সঠিকভাবে সার বিতরণ করা হচ্ছে কি না, তা তদারকি করেন ইউএনও।

পরে তিনি হোগলা উচ্চ বিদ্যালয় ও সাধুপাড়া উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। সেখানে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে মাদক, বাল্যবিবাহ প্রতিরোধসহ বিভিন্ন সামাজিক সচেতনতামূলক বিষয়ে বক্তব্য দেন।

শিক্ষার্থীদের দক্ষতা ও সৃজনশীলতা বৃদ্ধির লক্ষ্যে জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে সায়েন্স ক্লাব, কালচারাল ক্লাব, ডিবেট ক্লাব ও ল্যাঙ্গুয়েজ ক্লাব গঠনের জন্য প্রতিষ্ঠান প্রধানদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

পরিদর্শন শেষে ইউএনও শফিকুল ইসলাম বলেন, উপজেলায় পর্যাপ্ত পরিমাণ সার মজুদ রয়েছে। সার বিতরণ বা সরবরাহে কোথাও কোনো অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

 

Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px

৯ সেপ্টেম্বর, ২০২৬
পূর্বধলায় সার ডিলার পয়েন্ট ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে ইউএনও
বিস্তারিত কমেন্টে

এ বিভাগের সর্বাধিক পঠিত

এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120