রবিবার ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

খালিয়াজুরীতে ডোবার পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু 

 |  আপডেট ৫:০৭ অপরাহ্ণ | শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট  

খালিয়াজুরীতে ডোবার পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু 
এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনাঃ
বিদ্যালয়ের সামনে খেলতে গিয়ে ডোবার পানিতে পড়ে ওবায়দুল্লাহ (৫) ও শাহাদত (৪) নামে দুই শিশুর করুণ
মৃত্যু হয়েছে।
মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে আজ
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলার জাহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে।
মৃত ওবায়দুল্লাহ জাহেরপুর গ্রামের মোঃ সেলিম মিয়ার ছেলে এবং শাহাদত একই গ্রামের মোঃ সেকুল মিয়ার ছেলে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ওবায়দুল্লাহ ও শাহাদাত আজ শনিবার সকালে বাড়িতে খাবার খেয়ে পাশ্ববর্তী বিদ্যালয় মাঠে খেলা করতে যায়। খেলার এক পর্যায়ে সকলের অগোচরে বিদ্যালয় মাঠ সংলগ্ন ডোবার পানিতে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন ডোবার পানিতে তাদের মরদেহ ভাসতে দেখে তাদের লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
এ ব্যাপারে খালিয়াজুরী থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃতদ্বয়ের পরিবার ও স্থানীয় লোকজনের সাথে কথা বললে তারা পুলিশকে জানিয়েছে, বিদ্যালয়ের মাঠে খেলতে গিয়ে পানিতে পড়ে শিশু দুটির মৃত্যু হয়েছে। যথাযথ আইনি কার্যক্রম শেষে দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px


১২ সেপ্টেম্বর, ২০২৬
খালিয়াজুরীতে ডোবার পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু 
বিস্তারিত কমেন্টে

এ বিভাগের সর্বাধিক পঠিত

এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120