মঙ্গলবার ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

পূর্বধলায় বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মুশতাক আহমদ এর  মৃত্যুবার্ষিকী পালিত

 |  আপডেট ৫:০৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ | প্রিন্ট  

পূর্বধলায় বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মুশতাক আহমদ এর  মৃত্যুবার্ষিকী পালিত

পূর্বধলা(নেত্রকোনা)প্রতিনিধি:

 


নেত্রকোণার পূর্বধলায় বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম আলহাজ্ব মুশতাক আহমদ এর ১৪তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার (১০ নভেম্বর) পালিত হয়েছে।

উপজেলা সদরের পাটবাজারে উপজেলা বিএনপির উদ্যোগে কবর জিয়ারত, স্মরণসভা ও দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নেত্রকোণা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের তালুকদার।

প্রধান বক্তা ছিলেন  জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব আব্দুর রহিম তালুকদার।

মরহুমের পরিবারের পক্ষ থেকে স্মৃতিচারণ করে বক্তব্য দেন তার জ্যেষ্ঠ পুত্র ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহমেদ বাবু।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব বাবুল আলম তালুকদার এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাঈদ আল মামুন ফকির শহীদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির, রুহুল আমিন ফকির, সেলিম উদ্দিন, আনোয়ারুল ইসলাম তালুকদার আনার, সালাউদ্দিন নওয়াব, আব্দুল গফুর, হাবিবুর রহমান হাবিব, আতিকুর রহমান রনক, যুবদলের যুগ্ম আহ্বায়ক শাকিল হায়াত খান বাদশা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আলী সিদ্দিকী তুরাগ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাজু আহমেদসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, আলহাজ্ব মুশতাক আহমদ ছিলেন পূর্বধলার রাজনীতিতে একজন নিবেদিতপ্রাণ, সৎ ও দূরদর্শী নেতা। এলাকার উন্নয়ন, গণমানুষের অধিকার রক্ষা ও উপজেলা বিএনপিকে শক্তিশালী করতে তিনি আজীবন কাজ করে গেছেন। তার অবদানে পূর্বধলা উপজেলা বিএনপিকে প্রতিষ্ঠিত করেছেন।

বক্তারা তার রাজনৈতিক আদর্শ লালন করে উপজেলা বিএনপি শক্তিশালী করা এবং তার আদর্শ উজ্জীবিত হওয়ার আহ্বান জানান।

পরে তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা মজিবর রহমান মন্ডল।

এর আগে বেলা ১১টার দিকে মরহুম আলহাজ্ব মুশতাক আহমদ এর কবর জিয়ারত করেন পরিবারের সদস্যরা ও উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদল ও শ্রমিক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মরহুম আলহাজ্ব মুশতাক আহমদ ২০১২ সালের ১০ নভেম্বর ইন্তেকাল করেন। রাজনৈতিক জীবনে তিনি পূর্বধলা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, নেত্রকোণা জেলা বিএনপির সহ-সভাপতি, দুইবার উপজেলা চেয়ারম্যান, তিনবার বিআরডিবি চেয়ারম্যান, সাবেক পৌর প্রশাসক এবং পূর্বধলা বড় মসজিদ ও বাজার বণিক সমিতির সভাপতির দায়িত্ব পালন করেন।

 

 

Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px

১০ নভেম্বর, ২০২৬
পূর্বধলায় বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মুশতাক আহমদ এর  মৃত্যুবার্ষিকী পালিত
বিস্তারিত কমেন্টে

এ বিভাগের সর্বাধিক পঠিত

এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120