শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

 ৩ হাজার ১ শত লিটার ডিজেল জব্দঃ দুই দোকান মালিককে ৪০ হাজার টাকা অর্থদন্ড প্রদান

 |  আপডেট ৫:০৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ | প্রিন্ট  

 ৩ হাজার ১ শত লিটার ডিজেল জব্দঃ দুই দোকান মালিককে ৪০ হাজার টাকা অর্থদন্ড প্রদান
এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনাঃ
নেত্রকোনা জেলা প্রশাসন সদর উপজেলার ঠাকুরাকোনা বাজারে
 মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ হাজার ১ শত লিটার ডিজেল জব্দ এবং অবৈধ ভাবে ডিজেল মজুদ করায় দায়ে ২ দোকান মালিককে ৪০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছে।
নেত্রকোনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসন আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে সদর উপজেলার ঠাকুরাকোনা ইউনিয়নের ঠাকুরাকোনা বাজারের মেসার্স সংকর সাহা এন্টারপ্রাইজ ও মেসার্স রাজিব ট্রেডার্স এ মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ ভাবে ৩ হাজার ১ শত লিটার ডিজেল মজুদ কয়ায় সরকারের অনিকুলে তা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২,৯৫,০০০/- (দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা )।
এ সময় মোবাইল কোর্টের বিজ্ঞ বিচারক নেত্রকোনা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শামছুজ্জামান আসিফ অবৈধ ভাবে ডিজেল মজুদ রাখার দায়ে দুই দোকান মালিককে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
তিনি আরো জানান, নেত্রকোনা জেলায় জ্বালানি সরবরাহ নিশ্চিতকরণে অবৈধ মজুতদারের বিরুদ্ধে এই ধরনের মোবাইল অব্যাহত থাকবে।
Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px


১৬ এপ্রিল, ২০২৬
 ৩ হাজার ১ শত লিটার ডিজেল জব্দঃ দুই দোকান মালিককে ৪০ হাজার টাকা অর্থদন্ড প্রদান
বিস্তারিত কমেন্টে

এ বিভাগের সর্বাধিক পঠিত

এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120