শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বোরো ধান কাটা উৎসব উদ্বোধন করলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর 

 |  আপডেট ৮:৪৫ অপরাহ্ণ | শনিবার, ১১ এপ্রিল ২০২৬ | প্রিন্ট  

বোরো ধান কাটা উৎসব উদ্বোধন করলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর 
এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনাঃ
চলতি বোরো মওসুমে নেত্রকোনা জেলার হাওরাঞ্চল হিসেবে পরিচিত
খালিয়াজুরীতে আনুষ্ঠানিকভাবে ধান কাটা
শুরু হয়েছে।
আজ শনিবার (১১ এপ্রিল) বিকেলে মেন্দিপুর ইউনিয়নের বিলবিল্লা হাওরে আনুষ্ঠানিক ভাবে  ধান কাটা উৎসবের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
সম্প্রতি গত কয়েকদিন ধরে অতিবৃষ্টি, শিলাবৃষ্টি কারনে হাওরের নিম্মাঞ্চলে ব্যাপক জলাবদ্ধতা ও আগাম বণ্যার আশঙ্কায় হাওরাঞ্চলের কৃষকদের মাঝে চরম উদ্বেগ উৎকন্ঠা বিরাজ করছে। সরকারী ভাবে ধান কাটা শুরুর আগেই গত বুধবার থেকে নীচু এলাকার ধান কাটতে শুরু করেছে হাওরের কৃষকরা। সারা বছরের একমাত্র ফসল দ্রুত ঘরে তুলতে দিন-রাত কাজ করছেন তারা।
উপজেলা কৃষি অফিস জানায়, চলতি বোরো  মৌসুমে খালিয়াজুরী উপজেলায় ২০ হাজার ২ শত ৩২ হেক্টর জমিতে বোরো আবাদ করা
 হয়েছে। ইতোমধ্যে অতিবৃষ্টি ও শিলাবৃষ্টিতে প্রায় ৫ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিভিন্ন হাওরে আরও প্রায় ২৮৬ হেক্টর জমি ঝুঁকিতে রয়েছে।
কৃষকরা জানান, নিচু জমিতে পানি জমে থাকায় হারভেস্টার মেশিন ব্যবহার করা যাচ্ছে না। ফলে অতিরিক্ত শ্রমিক দিয়ে হাতে ধান কাটতে হচ্ছে। পানি বাড়লে ফসল নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন বলেন, দ্রুত ধান কাটতে প্রায় ২০০টি হারভেস্টার মেশিন প্রয়োজন। বর্তমানে ১২৬টি মেশিন মাঠে কাজ করছে। বাকি মেশিন সংগ্রহের চেষ্টা চলছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির হোসেন শামীম জানান, জ্বালানি সংকট হবে না এবং পাশের মদন উপজেলা ও ইটনা উপজেলা থেকে সমন্বয়ের মাধ্যমে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হয়েছে।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, এপ্রিলের মাঝামাঝি সময়ে হাওরাঞ্চলে আগাম বন্যার ঝুঁকি বেশি থাকে। বর্তমানে আকাশ মেঘাচ্ছন্ন থাকায় প্রায় প্রতিদিনই বৃষ্টি ও শিলাবৃষ্টি হওয়ায় আগাম বণ্যার আশঙ্কাও রয়েছে। দ্রুত ধান কেটে নিরাপদে ঘরে তোলাই এখন কৃষক ও প্রশাসনের বড় চ্যালেঞ্জ।
Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px


১১ এপ্রিল, ২০২৬
বোরো ধান কাটা উৎসব উদ্বোধন করলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর 
বিস্তারিত কমেন্টে

এ বিভাগের সর্বাধিক পঠিত

এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120