রবিবার ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনায় ডেঙ্গু প্রতিরোধে ময়লা পরিষ্কারে খালে নামলেন এমপি ডাঃ মোঃ আনোয়ারুল হক 

 |  আপডেট ৪:৩৬ অপরাহ্ণ | শনিবার, ০৪ এপ্রিল ২০২৬ | প্রিন্ট  

নেত্রকোনায় ডেঙ্গু প্রতিরোধে ময়লা পরিষ্কারে খালে নামলেন এমপি ডাঃ মোঃ আনোয়ারুল হক 
এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনাঃ
ডেঙ্গু প্রতিরোধে ‘নিজ আঙিনা পরিষ্কার রাখি, দূষণমুক্ত পরিবেশ গড়ি’—এই প্রত্যয় নিয়ে সশরীরে খালের ময়লা পরিষ্কারে নামলেন নেত্রকোনা-২ (সদর বারহাট্টা)  আসনের সংসদ সদস্য জেলা বিএনপির সভাপতি বিশিষ্ট অর্থোপেডিক্স চিকিৎসক
অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক।
আজ শনিবার (৪ এপ্রিল ) দুপুরে নেত্রকোনা পৌর শহরের জেল খানা রোড হতে আবু আব্বাস কলেজ পর্যন্ত খালে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি মাসব্যাপী এই পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন।
উদ্বোধনকালে অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক  বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ বিভিন্ন রোগ প্রতিরোধে এই কর্মসূচি হাতে নেয়া হয়েছে। এসব রোগের অন্যতম উৎস এডিস মশা। যা ময়লা পানিতে জন্মায়। এ কারণে প্রত্যেককে রোগ থেকে সুরক্ষিত থাকতে ছোট ছোট নদী-নালা, খালবিল ও বসতবাড়ির আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানান।
এ সময় নেত্রকোনা জেলা পরিষদের প্রশাসক এডভোকেট নুরুজ্জামান নূরু, পৌর প্রশাসক মোঃ আরিফুল ইসলাম সরদার  উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজ উদ্দিন ফারাস সেন্টু বিএনপিনেতা ফরিদ আহমেদ ফকির, মোঃ কামরুল হক, যুবদল নেতা সৈয়দ আজহারুল ইসলাম কমল, স্বেচ্ছাসেবক দলের নেতা সারোয়ার আলম এলিন সহ ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px


৪ এপ্রিল, ২০২৬
নেত্রকোনায় ডেঙ্গু প্রতিরোধে ময়লা পরিষ্কারে খালে নামলেন এমপি ডাঃ মোঃ আনোয়ারুল হক 
বিস্তারিত কমেন্টে

এ বিভাগের সর্বাধিক পঠিত

এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120