শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

২৭ মামলার নীতিমালা চুড়ান্ত করার দাবীতে নেত্রকোনায় সওজ বিভাগের কর্মচারীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল 

 |  আপডেট ১:৩২ অপরাহ্ণ | রবিবার, ১৯ অক্টোবর ২০২৫ | প্রিন্ট  

২৭ মামলার নীতিমালা চুড়ান্ত করার দাবীতে নেত্রকোনায় সওজ বিভাগের কর্মচারীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল 
এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনাঃ
সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় নির্বাহী সংসদ কর্তৃক মাষ্টাররোল কর্মচারীদের বেতন সমস্যা নিরসন করা সহ ২৭ মামলার নীতিমালা চুড়ান্ত  করণ এবং ২৭ মামলার নীতিমালায় ৭ মামলা অন্তর্ভুক্ত করার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচি’র অংশ হিসেবে আজ রবিবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত (১৯ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত) নেত্রকোনা সড়ক বিভাগে সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন, জেলা সংসদ, নেত্রকোনা এই কর্মসূচি’র আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা ২৭ ও ৭ মামলায় অন্তর্ভুক্ত কর্মচারীদের ১ম যোগদানের তারিখ হতে দ্রুত সময়ে পেনশন নীতিমালা চুড়ান্ত করতে হবে। সওজ এর সকল মাষ্টার রোল কর্মচারীদের “৩২১১১০৪ আনুষঙ্গিক প্রতিষ্ঠান ” কোড হতে মাসিক ভিত্তিতে বেতন প্রদান করতে হবে। সওজের সকল মাষ্টার রোল কর্মচারীদের বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিল পূর্বক অবিলম্বে রাজস্ব খাতে আনয়ন করতে হবে। ৩য় ও ৪র্থ শেণীর সকল নিয়মিত কর্মচারীদের দ্রুত স্থায়ীকরণ সহ পদোন্নতি প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। সওজ এর কর্মরত মাষ্টাররোল কর্মচারীদের দৈনিক সাময়িক শ্রমিক নীতিমালা ২০২৫ এ অন্তর্ভুক্ত করা বন্ধ করতে হবে। সওজ এর সকল কর্মচারীদের পদ সুনিশ্চিত করে ট্রেড ইউনিয়ন প্রতিনিধিদের সমন্বয়ে সাংগঠনিক কাঠামো পুনর্গঠন প্রস্তাব প্রেরণ করতে হবে ও সওজ অধিদপ্তরের উন্নয়ন প্রকল্পের কর্মরত কর্মচারীদের পূর্ণাঙ্গ ডাটাবেইজ প্রনয়ণ করে প্রকল্প হস্তান্তর করার পরে রাজস্ব খাতে আনয়ন করতে হবে এবং সকল উন্নয়ন প্রকল্পে ভ্যান্ডারের মাধ্যমে গাড়ী ভাড়া বন্ধ করতে হবে বলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোর দাবী জানান।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন
সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন, নেত্রকোনা জেলা সংসদের সভাপতি সনজিত কুমার ঘোষ, সাধারণ সম্পাদক মোঃ আবুল হাসান হাসেম, সাংগঠনিক সম্পাদক মোঃ সুজন মিয়া, সিনিয়র সহ সভাপতি খন্দকার পান্না আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মহসিন মিয়া ও প্রচার সম্পাদক মোঃ জসিম উদ্দিন প্রমুখ।
Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px


১৯ অক্টোবর, ২০২৫
২৭ মামলার নীতিমালা চুড়ান্ত করার দাবীতে নেত্রকোনায় সওজ বিভাগের কর্মচারীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল 
বিস্তারিত কমেন্টে

এ বিভাগের সর্বাধিক পঠিত

এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120