শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পূর্বধলায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

 |  আপডেট ৪:০৯ অপরাহ্ণ | বুধবার, ১৫ অক্টোবর ২০২৫ | প্রিন্ট  

পূর্বধলায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

পূর্বধলা(নেত্রকোনা)প্রতিনিধি:-

 


“হাত ধোয়ার নায়ক হোন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার পূর্বধলায় বর্ণাঢ্য আয়োজনে  বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। আয়োজনের মধ্যে ছিল র‍্যালি, হাত ধোয়ার প্রদর্শনী ও আলোচনা সভা।

 

বুধবার (১৫ অক্টোবর) উপজেলা সদরের পূর্বধলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে র‍্যালি ও হাত ধোয়ার প্রদর্শনীর মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।

 

উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এবং পূর্বধলা এরিয়া প্রোগ্রাম ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় এ কর্মসূচি পালিত হয়।

 

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান খান, হাত ধোয়া কর্মসূচির উদ্বোধন করেন। এরপর বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

 

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জুবায়ের আল-মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মফিজুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আছাদুজ্জামান, উপজেলা আইসিটি অফিসার মো. রফিকুল ইসলাম, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো: মতিউর রহমান, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজিব হোসেন, ওয়ার্ড ভিশনের প্রোগ্রাম অফিসার বাবলী রংমা, ওয়াল্ড ভিশনের কমিউনিটি স্পেসিলিটেটর সৈয়দা সাদিয়া আফরিনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

 

Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px

১৫ অক্টোবর, ২০২৫
পূর্বধলায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
বিস্তারিত কমেন্টে

এ বিভাগের সর্বাধিক পঠিত

এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120