“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এ প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৮ আগষ্ট) সকালে ত্রিশাল উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র্যালীর মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। এ সময় র্যালীটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। সবশেষে প্রয়াত রাশেদুল ইসলাম কনফারেন্স হলরুমে আলোচনা সভা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ তিন সফল চাষীকে পুরস্কার প্রদন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারী। খামার ব্যবস্থাপক মোজাম্মেল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আনিছুজ্জামান মৃধা, ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মনসুর আহাম্মদ, অধ্যাপক খবিরুজ্জামান, ছাত্র প্রতিনিধি ইঞ্জিনিয়ার জিহাদ চৌধুরী, মৎস্য চাষী জসিম উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ত্রিশাল উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু বকর সিদ্দিক।