মঙ্গলবার ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দূর্গাপুরে ব্যাংক কর্মকর্তার স্বাক্ষর, সীল, প্যাড জালিয়াতির অভিযোগ

 |  আপডেট ৪:৪৪ অপরাহ্ণ | বুধবার, ১৫ অক্টোবর ২০২৫ | প্রিন্ট  

দূর্গাপুরে ব্যাংক কর্মকর্তার স্বাক্ষর, সীল, প্যাড জালিয়াতির অভিযোগ

এমপিও ভুক্তির আবেদনে ব্যাংক কর্মকর্তার স্বাক্ষর সীল প্যাড জালিয়াতির অভিযোগ উঠেছে সদ্য যোগদানকৃত এক কলেজ শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটিয়েছেন নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার মহিলা ডিগ্রী কলেজ এর সদ্য যোগদানকৃত একজন প্রভাষক।

বিবরণে জানাযায় দুর্গাপুর উপজেলার মহিলা ডিগ্রী কলেজ এর উৎপাদন ব্যবস্থাপনা ও বিপনন বিষয়ের মোনাহাম বেগম নামের এক প্রভাষক বিগত ০৬/০৭/২০২২ ইং তারিখ মৃত্যুবরণ করায় শুন্যপদে মাহফুজুর রহমান নামের একজন বিগত ১১/০৯/২০২৫ ইং প্রভাষক হিসাবে যোগদান করেণ। নিয়ম অনুসারে যোগদান এবং পাঠদান চলাকালে মান্থলি পেমেন্ট অর্ডার(এমপিও)পাবার জন্যে পরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চল(মাউশি) বরাবর ৩০/০৯/২০২৫ ইং তারিখ আবেদন করেণ ঐ শিক্ষক। আবেদনে প্রয়োজনীয় কাগজপত্রের সঙ্গে অগ্রনী ব্যাংক দুর্গাপুর শাখার প্যাড,সীল ব্যবস্থাপকের স্বাক্ষর অবৈধভাবে ব্যবহার করিয়া নন ড্রয়াল সনদপত্রটি জাল জালিয়তির মাধ্যমে নিজেই শৃজন করিয়া মাউশি’তে দাখিল করিয়াছেন। বিষয়টি ব্যাংক ব্যবস্থাপক জানতে পেরে বিগত ০৫/১০/২০২৫ ইং তারিখ লিখিতভাবে কলেজ গভর্নিং বডির সভাপতিকে অবহিত করেণ, মাধ্যম করা হয় দুর্গাপুর মহিলা ডিগ্রী কলেজ অধ্যক্ষ’কে।


এই চিঠি পাওয়ার পর বিগত ০৬/১০/২০২৫ ইং তারিখে কলেজের ১২৯৮(২) স্মারকে ঐ প্রভাষক’কে দশ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দাখিলের জন্য কারণ দর্শানো নোটিশ করা হয়।

পাশাপাশি বিগত ০৭/১০/২০২৫ ইং তরিখ ১২৯৯(২)স্মারকে পরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চল(মাউশি)বরাবর আবেদন করা মাহফুজুর রহমান নামের জমাকৃত ফাইলটি রিজেক্ট করার জন্যে।

এদিকে অগ্রনী দুর্গাপুর শাখার ব্যাংক ম্যানেজার মোঃ কাজল মিয়া জানান আমি ঘটনার বিষয় জানতে পেরে কলেজ গভর্নিং বডির সভাপতিকে লিখিতভাবে অবহিত করেছি,বাকিটা তাদের কাজ।

এ বিষয়ে কলেজ গভর্নিং বডির সভাপতি এম এ জিন্নাহ’র সাথে যোগাযোগ করা হলে বিষয়ের সত্যতা শিকার করে বলেন এটি একটি গর্হিত কাজ করেছেন ঐ শিক্ষক,শুরুতেই যে শিক্ষক দুর্নিতির আশ্রয় নিয়েছেন তার কাছথেকে শিক্ষার্থীরা কি আশা করতে পারে ? এটির একটি দৃষ্টান্ত হওয়া প্রয়োজন।

কলেজ অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার এর কাছে জানতে চাইলে তিনি প্রতিবেদক’কে বলেন উল্লেখিত ঘটনা পুরোটাই সত্য, আমি কলেজের পক্ষথেকে ঐ শিক্ষকে কারণদশানো নোটিশ করেছি,তাছাড়া পরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চল(মাউশি)বরাবর আবেদন করেছি ঐ জালিয়াতি করা ফাইটি রিজেক্ট করার জন্যে।

অভিযুক্ত প্রভাষক মাহফুজুর রহমানের সাথে ফোন যোগাযোগ করা হলে তিনি বিষয়ের সত্যতা শিকার করেণ পাশাপাশি নিউজ না করার জন্য প্রতিবেদককে অনুরোধ করেণ।

Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px

১৫ অক্টোবর, ২০২৫
দূর্গাপুরে ব্যাংক কর্মকর্তার স্বাক্ষর, সীল, প্যাড জালিয়াতির অভিযোগ
বিস্তারিত কমেন্টে

এ বিভাগের সর্বাধিক পঠিত

এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120