| আপডেট ৯:০৬ অপরাহ্ণ | সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে শহীদ মিয়া (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার জারিয়া রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শহীদ মিয়া উপজেলার নারান্দিয়া ইউনিয়নের পাইলাটি গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে শহীদ মিয়া বাড়ি থেকে জারিয়া যাওয়ার জন্য ট্রেন নং ৩৭৪-এ ওঠেন। ট্রেনটি জারিয়া রেলস্টেশনে পৌঁছালে চলন্ত অবস্থায় নামতে গিয়ে তিনি নিচে পড়ে যান। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং ডান পায়ের পাতা থেঁতলে যায়। পরে গুরুতর অবস্থায় ঐ ট্রেনে করেই তাকে পূর্বধলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যু হয়।
শ্যামগঞ্জ রেলওয়ে থানার এসআই নুরুল ইসলাম বলেন, মরদেহটি উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

.
.