সোমবার ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ত্রিশালে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

 |  আপডেট ৮:৪৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট  

ত্রিশালে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত
কামরুজ্জামান মিনহাজঃ
‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ত্রিশালে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের অনুপ্রেরণায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)  ত্রিশাল শাখার আয়োজনে উপজেলা পরিষদের রাশেদুল ইসলাম কনফারেন্স হলরুমে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকিউল বারী।
পিএফজি ত্রিশাল শাখার কো-অর্ডিনেটর মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও ত্রিশাল মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক খবিরুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মনসুর আহাম্মদ,উপজেলা প্রেসক্লাব ত্রিশালের সভাপতি সারোয়ার জাহান জুয়েল, বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক ইঞ্জিনিয়ার জিহাদ চৌধুরী প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন,দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ময়মনসিংহের মাঠ সমন্বয়কারী আক্তারুজ্জামান।
এছাড়াও ত্রিশাল উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, বিভিন্ন পূজা মণ্ডপের দায়ীত্বশীল ব্যক্তি, প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সংলাপে বক্তারা বলেন, এদেশে সংখ্যালঘু ও সংখ্যাগুরু বলতে কিছু নেই। সকল ধর্মের লোকজন তাদের স্বীয় ধর্ম স্বাধীনভাবে পালন করবে। পারস্পরিক আস্থা ও বিশ্বাসের মাধ্যমে সামাজিক সম্প্রীতি নিশ্চিত করে ত্রিশাল উপজেলাকে সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্তে পরিণত করা সম্ভব। পাশাপাশি সহিংসতা মুক্ত, মর্যাদাপূর্ণ, নিরাপদ ও বৈচিত্র্যময় ত্রিশাল গড়ার অঙ্গীকারও ব্যক্ত করেন।

Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px

১৬ সেপ্টেম্বর, ২০২৫
ত্রিশালে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত
বিস্তারিত কমেন্টে

এ বিভাগের সর্বাধিক পঠিত

এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120