রবিবার ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পূর্বধলায় ট্রেনের নিচে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

 |  আপডেট ২:৫৩ অপরাহ্ণ | রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট  

পূর্বধলায় ট্রেনের নিচে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

,পূর্বধলা(নেত্রকোনা)প্রতিনিধি:-

 


নেত্রকোনার পূর্বধলায় ট্রেনের নিচে কাটা পড়ে আইয়ুব আলী (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভিতরগাঁও এলাকায় জারিয়া-ময়মনসিংহ রেলপথে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আইয়ুব আলী জারিয়া ইউনিয়নের বারহা উত্তরপাড়া গ্রামের মৃত জামির উদ্দিন মুন্সির ছেলে।

পূর্বধলা রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. জহিরুল ইসলাম বলেন, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা জারিয়াগামী ৩৭২ নম্বর ডাউন ট্রেনের নিচে কাটা পড়ে আইয়ুব আলী ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয় বাসিন্দারা জানান, আইয়ুব আলী কিছুটা মানসিক ভারসাম্যহীন ও বধির ছিলেন। সকালে তিনি মেয়ের বাড়ি যাওয়ার পথে রেললাইন পার হওয়ার সময় দুর্ঘটনার শিকার হন।

এ বিষয়ে ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মোহাম্মদ আখতার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া চলছে।

 

Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px

১৪ সেপ্টেম্বর, ২০২৫
পূর্বধলায় ট্রেনের নিচে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু
বিস্তারিত কমেন্টে

এ বিভাগের সর্বাধিক পঠিত

এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120