মো.ফরহাদ মিয়া :
মুন্সীগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডার নতুন আহ্বায়ক হয়েছেন ঢাকা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বার কাউন্সিলের নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. মোহসীন মিয়া এবং সদস্য সচিব শেখ কামাল উদ্দিন।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল মুন্সীগঞ্জ জেলা ইউনিট কমান্ডারের নতুন এডহক কমিটি অনুমোদন দিয়েছে।
সূত্রে জানা যায় , মুক্তিযোদ্ধাদের কল্যাণ ও সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল করতে এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটি মুক্তিযোদ্ধাদের ন্যায্য অধিকার, কল্যাণমূলক কার্যক্রম এবং মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে কাজ করবে বলে জানানো হয়েছে।
শুক্রবার বেলা সাড়ে ১১টা দিকে ১১ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটিতে যুগ্ম-আহবায়ক নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম আজাদ (বাচ্চু), সদস্য হিসেবে আছেন, বীর মুক্তিযোদ্ধা মো.সিরাজুল ইসলাম, মো. আব্দুল খালেক, মো. আব্দুল মোতালিব খান পটু, আবুল কাসেম, মো. ফজলুর রহমান, মো.আঃ আউয়াল ঢালী, মো. দুলাল হোসেন, এ.কে.এম. আবুল বাসার মোল্লা।
এসময় বক্তারা বলেন, মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সন্তান। তাদের ত্যাগ ও অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।
নতুন আহবায়ক মহসীন মিয়া ও সদস্য সচিব কামাল মুক্তিযোদ্ধাদের ঐক্য ও সম্মান রক্ষায় সক্রিয় ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। এডহক কমিটি জেলা মুক্তিযোদ্ধাদের সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।