মঙ্গলবার ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

পূর্বধলায় পূজা মণ্ডপ পরিদর্শনে আবু তাহের তালুকদার

 |  আপডেট ৮:৫০ অপরাহ্ণ | সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ | প্রিন্ট  

পূর্বধলায় পূজা মণ্ডপ পরিদর্শনে আবু তাহের তালুকদার

পূর্বধলা প্রতিনিধি:

নেত্রকোনার পূর্বধলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করছেন নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের তালুকদার।


সোমবার (১৯ অক্টোবর) দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করছেন। এ সময় তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক পরিবেশ, নিরাপত্তাব্যবস্থা ও পূজার আয়োজন সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন এবং অনুদান দিচ্ছেন।

পরিদর্শনকালে পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ আবু তাহের তালুকদার বলেন, বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী মনিটরিং টিম গঠন করা হয়েছে। উপজেলার মোট ৬৬টি পূজামণ্ডপে নির্বিঘ্নে করার জন্য সার্বিক নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।

তিনি বলেন, বর্তমান বিএনপি সরকার ও প্রধানমন্ত্রী তারেক রহমান হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উদ্‌যাপনে সহযোগিতা দিয়ে যাচ্ছেন। অন্যান্য বছরের তুলনায় এবার নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রতিটি মন্দিরে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পূজামণ্ডপগুলোতে নিরাপত্তাকর্মী ও অনুদানের পরিমাণও বাড়ানো হয়েছে।

তিনি আরও বলেন, “হিন্দু-মুসলিম আমরা সবাই বাংলাদেশি। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। রাষ্ট্রের প্রতিটি নাগরিক যেন নিজ নিজ ধর্ম সুন্দরভাবে উদ্‌যাপন করতে পারেন, সে জন্য সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সারা দেশে দুর্গাপূজা উদ্‌যাপনে নিরাপত্তাসহ সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছে। পূর্বধলা উপজেলায়ও নির্বিঘ্নে, সুষ্ঠু ও সুন্দরভাবে পূজা উদ্‌যাপনে উপজেলা বিএনপি পাশে থাকবে।”

আরো উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুর রহিম তালুকদার, পূর্বধলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাবুল আলম তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির, সায়েদ আল মামুন শহীদ ফকির, সেলিম উদ্দিন, আনোয়ারুল ইসলাম আনার, উপজেলা বিএনপির সদস্য আশরাফ উদ্দিন তালুকদার,  জাহাঙ্গীর আলম তালুকদার, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সাজু আহমেদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px

১৯ অক্টোবর, ২০২৬
পূর্বধলায় পূজা মণ্ডপ পরিদর্শনে আবু তাহের তালুকদার
বিস্তারিত কমেন্টে

এ বিভাগের সর্বাধিক পঠিত

এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120