বুধবার ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ত্রিশালে প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির অনুমোদন

 |  আপডেট ৫:৪৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫ | প্রিন্ট  

ত্রিশালে প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির অনুমোদন
কামরুজ্জামান মিনহাজ :
বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
কমিটিতে দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আবদুল কাইয়ুম সভাপতি, ত্রিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রাশেদুজ্জামান রানা নির্বাহী সভাপতি, জুবাইদা ফিরুজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাজহারুল ইসলাম সাধারণ সম্পাদক ও কাজির শিমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আশরাফুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত করে এ কমিটির অনুমোদন করা হয়েছে।
বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি রিয়াজ পারভেজ ও সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামের স্বাক্ষরে গত ২৫ আগষ্ট ত্রিশাল উপজেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদিত হয়।
কমিটিতে সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল লতিফ খান, মো. মিন্নত আলী ও আফরোজা আখতার, নূরুন্নাহার, শামছুন্নাহার ও মো. গোলাম মোস্তফা। সহ-সভাপতি আবু সাইদ মো. সোহরাব উদ্দিন, এ.কে.এম বেলায়েত হোসেন, মো. মফিজুল ইসলাম, শিপ্রা সরকার ও কামরুন নাহার।
এছাড়াও যুগ্ম সম্পাদক, দপ্তর সম্পাদক, আইন, প্রচার, ক্রীড়া, সাংস্কৃতিক, সমাজ কল্যাণ, শিক্ষা ও গবেষণা, পরিবেশ, স্বাস্থ্য ও নিরাপত্তা, ধর্ম, প্রকাশনা, সাহিত্য ও কাব স্কাউটিংসহ বিভিন্ন সম্পাদকীয় পদে পুরুষ ও মহিলা সদস্যরা দায়িত্ব পেয়েছেন। কমিটিতে জেবুন নেছা, অলকা রানী হোড় ও সুশীল চন্দ্র দাসকে সম্মানিত সদস্য হিসেবে রাখা হয়েছে।
এই কমিটি আগামী কার্যকালীন সময় ত্রিশাল উপজেলার প্রাথমিক শিক্ষা উন্নয়নে কাজ করবে বলে জানান।

Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px

২৮ আগস্ট, ২০২৫
ত্রিশালে প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির অনুমোদন
বিস্তারিত কমেন্টে

এ বিভাগের সর্বাধিক পঠিত

এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120