রবিবার ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনায় বাস চাপায় মা-মেয়েসহ  ইজিবাইকের ৩ যাত্রী নিহত, আহত-৫

 |  আপডেট ৫:০০ অপরাহ্ণ | রবিবার, ৩১ মে ২০২৬ | প্রিন্ট  

নেত্রকোনায় বাস চাপায় মা-মেয়েসহ  ইজিবাইকের ৩ যাত্রী নিহত, আহত-৫
এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনাঃ
নেত্রকোনায় বাস চাপায় মা-মেয়েসহ
ইজিবাইকের ৩ যাত্রী নিহত ও ৫ যাত্রী গুরুতর আহত হয়েছে।
মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে আজ
রোববার (৩১ মে) বেলা সাড়ে ১১টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের সদর উপজেলার
চল্লিশা নামক স্থানে।
নিহতরা হলেন নেত্রকোনার সদর উপজেলার রৌহা ইউনিয়নের
আমলি কেশবপুর গ্রামের নূর জাহান (৪৫), তার মেয়ে স্মৃতি আক্তার (১৫) এবং আরও এক অজ্ঞাত শিশু।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ময়মনসিংহ থেকে নেত্রকোনাগামী মহুয়া পরিবহনের একটি দ্রুতগতির
বাস চল্লিশা বাইপাস মোড়ে বেলা সাড়ে ১১টার দিকে একটি যাত্রীবাহী ইজিবাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মা মেয়েসহ ইজিবাইকের
৩ যাত্রী নিহত ও ৫ যাত্রী গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে দ্রুত নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করে। দুর্ঘটনায় নিহত মা নূর জাহান, তার মেয়ে স্মৃতি আক্তার এবং আরও এক শিশুর লাশ হাসপাতালে আনা হয়।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আহতদের প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য নিহত নূর জাহানের স্বামী আইনুল হকসহ ৫ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। হতাহতদের সবার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ ব্যাপারে জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
সড়ক দুর্ঘটনা পর উত্তেজিত জনতা রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এতে সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারী ঘটনাস্থলে গিয়ে স্পিডব্রেকারসহ গোল চত্বর নির্মাণের আশ্বাস দিলে স্থানীয়রা অবরোধ তুলে নেয়। ফলে যান চলাচল স্বাভাবিক হয়।
Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px


৩১ মে, ২০২৬
নেত্রকোনায় বাস চাপায় মা-মেয়েসহ  ইজিবাইকের ৩ যাত্রী নিহত, আহত-৫
বিস্তারিত কমেন্টে

এ বিভাগের সর্বাধিক পঠিত

এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120