শুক্রবার ২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদ সদস্য মানসুরা আলমকে প্রধান অতিথি করে রেডলাইন সেইফ রাইডার্স ক্লাবের ঈদ পুনর্মিলনী ও জিগজ্যাগ প্রতিযোগিতা অনুষ্ঠিত

 |  আপডেট ৮:১৬ অপরাহ্ণ | শুক্রবার, ২৯ মে ২০২৬ | প্রিন্ট  

সংসদ সদস্য মানসুরা আলমকে প্রধান অতিথি করে রেডলাইন সেইফ রাইডার্স ক্লাবের ঈদ পুনর্মিলনী ও জিগজ্যাগ প্রতিযোগিতা অনুষ্ঠিত

পূর্বধলা প্রতিনিধি:

রেডলাইন সেইফ রাইডার্স ক্লাব আয়োজিত ঈদ পুনর্মিলনী ও জিগজ্যাগ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মানসুরা আলম। তিনি সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে প্রতিযোগিতার উদ্বোধন করেন।


আজ শুক্রবার (২৯ মে) বিকেলে জগতমণি উচ্চ বিদ্যালয়ের সাইকেল শেডে এই আয়োজন অনুষ্ঠিত হয়। রেডলাইনের সভাপতি ইমতিয়াজ আহমেদ সজীবের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক সাকিব আবদুল্লাহ। এ সময় আরও উপস্থিত ছিলেন রেডলাইনের উপদেষ্টা ইশতিয়াক আহমেদ বাবু, উপদেষ্টা জুলফিকার আলি শাহীন, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সাজু আহমেদ, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান জেকি, যুগ্ম আহ্বায়ক সোলায়মান কবির পাপ্পুসহ আরও অনেকে।

প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে হেলমেট জিতে নেন নোমান খান (সময়: ১২.৪৮ সেকেন্ড), দ্বিতীয় স্থান অধিকার করে রেইনকোট জিতে নেন সাব্বির আহমেদ রাজু (সময়: ১২.৭৪ সেকেন্ড) এবং তৃতীয় স্থান অধিকার করে ইঞ্জিন অয়েল জিতেন আপেল (সময়: ১২.৮৬ সেকেন্ড)।

অংশগ্রহণকারী প্রত্যেকের জন্য সান্ত্বনা পুরস্কার হিসেবে ছিল আকর্ষণীয় চাবির রিং।

Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px

২৯ মে, ২০২৬
সংসদ সদস্য মানসুরা আলমকে প্রধান অতিথি করে রেডলাইন সেইফ রাইডার্স ক্লাবের ঈদ পুনর্মিলনী ও জিগজ্যাগ প্রতিযোগিতা অনুষ্ঠিত
বিস্তারিত কমেন্টে

এ বিভাগের সর্বাধিক পঠিত

এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120