শনিবার ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গৌরীপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

 |  আপডেট ৭:৫৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ | প্রিন্ট  

গৌরীপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত
রায়হান উদ্দিন সরকার, 
বিশেষ প্রতিনিধি, ময়মনসিংহ।


বৃক্ষরোপন রোপন কর্মসূচী অনুষ্ঠান, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে রোববার (০৮ মার্চ) ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়  যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয়-এর প্রতিমন্ত্রী ও ময়মনসিংহ-৩ আসনের  জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন।
‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ এই প্রতিপাদ্য নিয়ে দিবসটি উপলক্ষে র‍্যালির শেষে দুপুর ১২ দায় উপজেলা অফিসার্স ক্লাবের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমীন পাপ্পার সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা, গৌরীপুর থানার অফিসার ইন চার্জ মোঃ কামরুল হাসান, ক্রিয়েটিভ নারী কল্যাণ সংস্থার কার্যকরি সদস্য ও মূখ্যপাত্র লিজা আক্তার, মহিলা কলেজের শারিরীক শিক্ষক নাদিরা জামান পান্না। অনুষ্ঠান সঞ্চলনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার কমল কুমার রায় এবং স্বাগত বক্তৃতা করেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার রেহানা আক্তার খাতুন। তাছাড়া সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন সংগঠনের নারী নেত্রী বৃন্দ , উপদেষ্টাগণ, বিভিন্ন দপ্তরের অফিসারগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষক, সমাজসেবক, এন.জি.ও কর্মী  এবং  সাংবাদিকবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে  দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয়-এর প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন বলেন, নারীরা নিজের পায়ে দাড়াতে হবে। নারীরা উন্নতি হলে দেশ উন্নতি হবে। নারীর ক্ষমতায়ন ছাড়া কোনো দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়। সমাজ ও রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
এর পরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন শহীদ হারুন পার্কে এসিক নারী কল্যাণ সংস্থা, ক্রিয়েটিভ নারী কল্যাণ সংস্থা ও এসিক ইয়ুথ এসোসিয়েশন এর যৌথ উদ্যোগে  আন্তর্জাতিক নারী দিবসের বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন করেন। বৃক্ষরোপন কর্মসূচীতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমীন পাপ্পা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা, গৌরীপুর থানার অফিসার ইন চার্জ মোঃ কামরুল হাসান সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ।

 
Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px

১০ মার্চ, ২০২৬
গৌরীপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত
বিস্তারিত কমেন্টে

এ বিভাগের সর্বাধিক পঠিত

এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120