মঙ্গলবার ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভোটের মাধ্যমে ধর্ম ব্যবসায়ীদেরকে এ দেশ থেকে বিতারিত করতে হবে ——ব্যারিষ্টার কায়সার কামাল 

 |  আপডেট ৫:৫৭ অপরাহ্ণ | সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট  

ভোটের মাধ্যমে ধর্ম ব্যবসায়ীদেরকে এ দেশ থেকে বিতারিত করতে হবে ——ব্যারিষ্টার কায়সার কামাল 
এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনাঃ
নেত্রকোনা -১ (দূর্গাপুর-কলমাকান্দা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিাস্টার কায়সার কামাল বলেন, একটি দল ধর্মের নামে সাধারণ মানুষের সাথে প্রতারণা করছে। তারা বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের বিকাশ নাম্বার নিচ্ছে ও সহজ সরল মানুষকে ধর্মের অপব্যাখ্যা দিয়ে জান্নাতের কথা বলে প্রতারণা করছে। এদের ব্যাপারে আপনাদেরকে সজাগ ও সতর্ক থাকতে হবে। আগামী ১২ ফেব্রুয়ারী ভোটের মাধ্যমে ধর্ম ব্যবসায়ীদেরকে এ দেশ থেকে বিতারিত করতে হবে। তিনি আরো বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও ২০২৪ এর ঐতিহাসিক গণঅভ্যুত্থানে সকল ধর্মের মানুষ আত্মদান করেছে। আমরা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ও মুসলমানদের নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে চাই। তিনি আজ সোমবার বিকালে সুসং
দূর্গাপুর সরকারী কলেজ মাঠে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন।
দুর্গাপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ জহিরুল আলম ভূইয়ার সভাপতিত্বে পূর্বধলা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শহীদ খানের সঞ্চালনায় নির্বাচনী জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জমিয়তে উলামায়ে
ইসলাম দুর্গাপুর শাখার সভাপতি মুফতি মোস্তাফিজুর রহমান নোমানী, দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইমাম হাসান আবু চাঁন চেয়ারম্যান, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এমএ জিন্নাহ, পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ফরিদ, পৌর বিএনপির সাধারন সম্পাদক হারেজ গনি প্রমুখ।
Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px


৯ ফেব্রুয়ারি, ২০২৬
ভোটের মাধ্যমে ধর্ম ব্যবসায়ীদেরকে এ দেশ থেকে বিতারিত করতে হবে ——ব্যারিষ্টার কায়সার কামাল 
বিস্তারিত কমেন্টে

এ বিভাগের সর্বাধিক পঠিত

এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120