মঙ্গলবার ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মদনে ১শত পিস ইয়াবা ও সাড়ে ৬ লক্ষ টাকাসহ এক মাদক ব্যবসায়ী আটক

 |  আপডেট ৬:৫৬ অপরাহ্ণ | রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট  

মদনে ১শত পিস ইয়াবা ও সাড়ে ৬ লক্ষ টাকাসহ এক মাদক ব্যবসায়ী আটক
এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোণাঃ
মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১শত পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৬ লক্ষ ৫১ হাজার ১শত টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মদন থানা পুলিশ।
আটককৃত মাদক ব্যবসায়ী হলেন মোঃ ফারুক আহমেদ (৪০)। তিনি মদন উপজেলার দুর্গাশ্রম গ্রামের মৃত সাদাব আলীর ছেলে।
মদন থানার অফিসার ইনচার্জ মোঃ হাসনাত জামান রবিবার বিকালে সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মদন থানা পুলিশের এস আই ফয়সাল এর নেতৃত্বে একটি চৌকস টিম শনিবার দিবাগত রাত আনুমানিক ২ টার দিকে (১৮ জানুয়ারি) মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের দুর্গাশ্রম গ্রামে মাদক ব্যবসায়ী মোঃ ফারুক আহমেদের বসত বাড়িতে অভিযান চালিয়ে ১শত পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৬ লক্ষ ৫১ হাজার ১শত টাকাসহ মোঃ ফারুক আহমেদকে আটক করে।
আটককৃত ফারুকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার পর আজ

রবিবার বিকালে তাকে আদালতে প্রেরণ করা হয়। আদালতের বিজ্ঞ বিচারক আসামির জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।
Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px

১৮ জানুয়ারি, ২০২৬
মদনে ১শত পিস ইয়াবা ও সাড়ে ৬ লক্ষ টাকাসহ এক মাদক ব্যবসায়ী আটক
বিস্তারিত কমেন্টে

এ বিভাগের সর্বাধিক পঠিত

এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120