মঙ্গলবার ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযানঃ ৪৩ বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ী আটক

 |  আপডেট ৭:৫৫ অপরাহ্ণ | সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট  

নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযানঃ ৪৩ বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ী আটক
এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনাঃ
নেত্রকোনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অরঙ্গবাদ এলাকায় অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ
৪৩ বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর
সোমবার সন্ধ্যার দিকে সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান,  গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হকের নেতৃত্ব একটি টিম আজ সোমবার (১২ জানুয়ারী) দুপুর ২টার দিকে সদর উপজেলার কাইলাটী ইউনিয়নের অরঙ্গবাদ এলাকায় নেত্রকোনা-বিশিউশা সড়কে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে একটি ব্যাটারী চালিত অটোরিকশা তল্লাশি করে আমদানি নিষিদ্ধ ৪৩ বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ী আটক করে। এ সময় মাদক পাচারে জড়িত থাকায় ব্যাটারী চালিত অটোরিকশাটিও জব্দ করা হয়।
 আটককৃত মাদক ব্যবসায়ী হচ্ছে, সদর উপজেলার মদনপুর ইউনিয়নের তেতুলিয়া মিরাপাড়া গ্রামের সৈয়দ শহীদুল্লাহ্ পুত্র সৈয়দ রাকিবুল ওরফে কালাম(২১)।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ আল আমিন বাদী হয়ে আটককৃত সৈয়দ রাকিবুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নেত্রকোনা মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px


১২ জানুয়ারি, ২০২৬
নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযানঃ ৪৩ বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ী আটক
বিস্তারিত কমেন্টে

এ বিভাগের সর্বাধিক পঠিত

এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120