শনিবার ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা নেত্রকোনায় বিএনপি নেতা রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল

 |  আপডেট ৪:৫৯ অপরাহ্ণ | বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট  

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা নেত্রকোনায় বিএনপি নেতা রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল
এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনাঃ
বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় নেত্রকোনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বেলা ২ টায় জেলা শহরের চকপাড়াস্থ কোর্ট স্টেশন এলাকায় নেত্রকোনা জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি ও জেলা বিএনপির অন্যতম প্রভাবশালী নেতা আব্দুল্লাহ আল মামুন খান রনি’র সার্বিক তত্বাবধানে নেত্রকোনা পৌরসভার নাগরিক সমাজ এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে।
নেত্রকোনা জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি ও জেলা বিএনপির অন্যতম প্রভাবশালী নেতা আব্দুল্লাহ আল মামুন খান রনি’র  সঞ্চালনায় দোয়া ও মিলাদ মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির সভাপতি বিশিষ্ট অর্থোপেডিক্স চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক ও জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান।
পরে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য মহান রাব্বুল আলামিনের কাছে দু হাত তুলে দোয়া পরিচালনা করেন জামিয়া মিফতাহুল উলুম মাদরাসার মোহতামিম মাওলানা আবুল কাশেম।
Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px


১০ ডিসেম্বর, ২০২৫
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা নেত্রকোনায় বিএনপি নেতা রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল
বিস্তারিত কমেন্টে

এ বিভাগের সর্বাধিক পঠিত

এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120