শুক্রবার ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ত্রিশালে প্রাণিসম্পদের সম্ভাবনার বার্তা নিয়ে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

 |  আপডেট ৯:৩৪ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ | প্রিন্ট  

ত্রিশালে প্রাণিসম্পদের সম্ভাবনার বার্তা নিয়ে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

 

কামরুজ্জামান মিনহাজ, ত্রিশাল


​ময়মনসিংহের ত্রিশালে উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৬ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সুসজ্জিত ও বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি ব্যানার, ফেস্টুন ও প্রাণিসম্পদ খাতের নানা বার্তা নিয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

​র‌্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে এক প্রাণবন্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল আসনের সংসদ সদস্য ডাঃ মাহাবুবুর রহমান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসনাত জাহান খান-এর সভাপতিত্বে আয়োজিত এ সভায় বিশেষ অতিথি ও বিশিষ্টজনের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূইয়া, যুগ্ম আহ্বায়ক আনিছুজ্জামান মৃর্ধা, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মোজাহিদুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজনীন সুলতানা এবং সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহানা নাজনীন-সহ প্রশাসনের কর্মকর্তা, খামারি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​আলোচনা সভায় বক্তারা দেশের অর্থনীতিতে প্রাণিসম্পদ খাতের ক্রমবর্ধমান অবদান, নিরাপদ প্রাণিজ আমিষের উৎপাদন বৃদ্ধি, আধুনিক খামার ব্যবস্থাপনা এবং বেকার যুবকদের আত্মকর্মসংস্থানে প্রাণিসম্পদের ভূমিকা নিয়ে গুরুত্বারোপ করেন।

খামারিদের নানা সমস্যা সমাধানে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করার পাশাপাশি আধুনিক প্রযুক্তি ও পরামর্শ সেবা আরও সহজতর করার ওপর জোর দেওয়া হয়।

Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px

২৭ নভেম্বর, ২০২৬
ত্রিশালে প্রাণিসম্পদের সম্ভাবনার বার্তা নিয়ে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা
বিস্তারিত কমেন্টে

এ বিভাগের সর্বাধিক পঠিত

এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120