মঙ্গলবার ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

নেত্রকোনায় আনন্দ বাজার মিনি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন 

 |  আপডেট ১:০৮ অপরাহ্ণ | সোমবার, ১২ অক্টোবর ২০২৬ | প্রিন্ট  

নেত্রকোনায় আনন্দ বাজার মিনি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন 
এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনাঃ
নেত্রকোনায় জাঁকজমকপূর্ণ আয়োজন, উৎসব মুখর ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে পর্দা উঠলো ‘
আনন্দ বাজার (পশ্চিম নাগড়া) মিনি ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর।
শনিবার বিকাল ৪টায় আনন্দ বাজার মডেল মসজিদ সংলগ্ন মাঠে প্রবীন সাংবাদিক ও ছড়াকার শ্যামলেন্দু পাল এর সভাপতিত্বে সাংবাদিক আব্দুর রহমান এর সঞ্চালনায় টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক ইনকিলাব এর জেলা প্রতিনিধি এ কে এম আব্দুল্লাহ ও জেলা প্রেসক্লাবের সদস্য বাহাউদ্দিন আহমেদ বাবুল।
টুর্নামেন্ট উপলক্ষ্যে মাঠে বিপুল সংখ্যক গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়ানুরাগী ও ফুটবল প্রেমী দর্শক উপস্থিত হয়।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় শেখ মোয়াজ্জেম ফুটবল একাডেমি ও শুকতারা সংঘ। ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে মেতে উঠলেও নির্ধারিত ৫০ মিনিটের খেলায় কোনো দলই কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি। নির্ধারিত সময় শেষে ম্যাচের ভাগ্য গড়ায় পেনাল্টি শুটআউটে।
ট্রাইবেকারে স্নায়ুচাপ ধরে রেখে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে শুকতারা সংঘ ২-১ গোলে শেখ মোয়াজ্জেম ফুটবল একাডেমিকে পরাজিত করে মাঠ ছাড়ে।
টুর্নামেন্টের আয়োজন ও সফল ভাবে পরিচালনায় মুখ্য ভূমিকা পালন করছেন আয়োজক কমিটির সভাপতি সাংবাদিক আব্দুর রহমান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রকিব উদ্দিনসহ অন্যান্য সদস্যবৃন্দ।
উদ্বোধনী ম্যাচটি দেখতে মাঠজুড়ে প্রচুর ক্রীড়ামোদী দর্শকের ঢল নামে। দর্শকদের মুহুর্মুহ করতালি ও উচ্ছ্বাসে পুরো মাঠ এলাকা এক প্রাণবন্ত উৎসবে পরিণত হয়।
Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px


১২ অক্টোবর, ২০২৬
নেত্রকোনায় আনন্দ বাজার মিনি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন 
বিস্তারিত কমেন্টে

এ বিভাগের সর্বাধিক পঠিত

এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120