শুক্রবার ৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

নেত্রকোনায় পরিবেশ দূষণ-এর প্রতিকার সম্পর্কে জনসচেতনতা মূলক আলোচনা সভা

 |  আপডেট ৬:৩৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ | প্রিন্ট  

নেত্রকোনায় পরিবেশ দূষণ-এর প্রতিকার সম্পর্কে জনসচেতনতা মূলক আলোচনা সভা
এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনাঃ
নেত্রকোনায় পরিবেশ দূষণ-এর প্রতিকার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে শিক্ষার্থীদের নিয়ে বিদ্যালয় পরিচ্ছন্নকরণ, রচনা ও বক্তৃতা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
“দক্ষতা অর্জনের লক্ষ্য হোক, মানব সভ্যতার কল্যাণে” এই প্রতিপাদ্যে
আজ বৃহস্পতিবার দুপুর ১ টায় নেত্রকোনা কালেক্টরেট স্কুল (এনসিএস) এর ল্যাঙ্গুয়েজ ক্লাব এই সব অনুষ্ঠানের আয়োজন করে।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা’র সভাপতিত্বে এনসিএস ল্যাঙ্গুয়েজ ক্লাব এর সাধারন সাধারন মাহিন তালুকদার মাহিয়া’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবে সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, এনডিসি ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তোফায়েল আহমেদ, এনসিএস ক্লাবের উপদেষ্টা আসিফ খান পাঠান, সহ উপদেষ্টা আজমেরী ইসলাম, বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মাসিয়া রহমান, এনসিএস ল্যাঙ্গুয়েজ ক্লাবের সভাপতি মায়সা আজিজ আশা ও কোষাধ্যক্ষ মোঃ শাফি।
অনুষ্ঠানে কোমলমতি শিক্ষার্থীরা পরিবেশ দূষণ রোধকল্পে তারা তাদের উদ্ভাবিত নানা ধরনের প্রকল্প, দেয়াল লিখন ও চিত্রাংকন উপস্থিত দর্শকদের সামনে উপস্থাপন করেন।
অনুষ্ঠানে রচনা ও বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px


৮ অক্টোবর, ২০২৬
নেত্রকোনায় পরিবেশ দূষণ-এর প্রতিকার সম্পর্কে জনসচেতনতা মূলক আলোচনা সভা
বিস্তারিত কমেন্টে

এ বিভাগের সর্বাধিক পঠিত

এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120