মঙ্গলবার ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

পূর্বধলার আলোচিত ধর্মীয় বক্তা রফিকুল ইসলাম মাদানীর পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার-১

 |  আপডেট ১১:১৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ | প্রিন্ট  

পূর্বধলার আলোচিত ধর্মীয় বক্তা রফিকুল ইসলাম মাদানীর পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার-১

পূর্বধলা(নেত্রকোনা)প্রতিনিধি:

 

আলোচিত ধর্মীয় বক্তা মো. রফিকুল ইসলাম মাদানীর নাম, ছবি ও পরিচয় ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণার অভিযোগে মো. নুরুজ্জামান (৩১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, তিনি প্রতারক চক্রটির মূলহোতা।


সোমবার (০৫ অক্টোবর) রাত সাড়ে তিনটার দিকে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার দক্ষিণ লোহাজুরী এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। কটিয়াদী মডেল থানা-পুলিশের সহযোগিতায় পূর্বধলা থানা-পুলিশ এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারকৃত নুরুজ্জামান কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ এলাকার মো. বেলায়েত হোসেনের ছেলে।

নেত্রকোনা জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রফিকুল ইসলাম মাদানীর নাম ও পরিচয় ব্যবহার করে একটি চক্র প্রায় দুই বছর ধরে প্রতারণা চালিয়ে আসছিল। তারা ফেসবুক, ইমু ও হোয়াটসঅ্যাপে ভুয়া অ্যাকাউন্ট খুলে ওয়াজ মাহফিলে রফিকুল ইসলাম মাদানীর অংশগ্রহণের কথা বলে আয়োজকদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিত।

এ ঘটনায় রফিকুল ইসলাম মাদানী পূর্বধলা থানায় লিখিত অভিযোগ দায়ের করলে তথ্যপ্রযুক্তির সহায়তায় নুরুজ্জামানের অবস্থান শনাক্ত করা হয়। পরবর্তীতে লোহাজুরী এলাকায় তাঁর আত্মীয়ের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সে সময় তাঁর কাছ থেকে দুটি স্মার্টফোন ও ছয়টি সিমকার্ড জব্দ করা হয়েছে।

পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, নুরুজ্জামান ‘হাফেজ আয়েশা জান্নাত’ নামের একটি ভুয়া ফেসবুক আইডি পরিচালনা করতেন, যেখানে রফিকুল ইসলাম মাদানীর ছবি ব্যবহার করে নিজেকে তাঁর ‘শালিকা’ হিসেবে পরিচয় দিতেন। এরপর ওয়াজ মাহফিলের তারিখ ও ফরম দেওয়ার কথা বলে যোগাযোগকারীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ মামুন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুরুজ্জামান অপরাধের কথা স্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে সাইবার অপরাধসহ পূর্বের আরও তিনটি মামলা রয়েছে। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে।

 

Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px

৬ অক্টোবর, ২০২৬
পূর্বধলার আলোচিত ধর্মীয় বক্তা রফিকুল ইসলাম মাদানীর পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার-১
বিস্তারিত কমেন্টে

এ বিভাগের সর্বাধিক পঠিত

এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120