বুধবার ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

পূর্বধলায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

 |  আপডেট ৯:৩৪ অপরাহ্ণ | বুধবার, ১২ আগস্ট ২০২৬ | প্রিন্ট  

পূর্বধলায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

 

মোঃএমদাদুল ইসলাম,পূর্বধলা(নেত্রকোনা)প্রতিনিধি:


 

নেত্রকোণার পূর্বধলায় পুকুরের পানিতে ডুবে আব্দুল আলিম (সাড়ে ৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১২ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের জামুদ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল আলিম ওই গ্রামের সুমন মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে খাবার খেয়ে আব্দুল আলিম বাড়ির উঠানে সমবয়সী শিশুদের সঙ্গে খেলছিল। এ সময় তার বাবা জমিতে চাষের কাজে চলে যান। পরে তার মা প্রতিবেশীরp বাড়িতে হাঁসের খাবার আনতে গেলে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির সামনে থাকা নিজ পুকুরে পড়ে যায় শিশুটি।

এ সময় শিশুটির সঙ্গে খেলতে থাকা তার চাচাতো ভাই মোস্তাকিম (৭) তাকে পুকুরে পড়ে সাঁতার কাটতে দেখে। তবে বয়স কম হওয়ায় সে বিষয়টি তাৎক্ষণিকভাবে বুঝতে পারেনি। পরে শিশুটিকে না পেয়ে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে মোস্তাকিম বিষয়টি জানালে পুকুরে খোঁজ শুরু হয়। পরে শিশুটির দূরসম্পর্কের নানা বাবুল মিয়া পুকুরের পানিতে তার মরদেহের সন্ধান পান।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px

১২ আগস্ট, ২০২৬
পূর্বধলায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
বিস্তারিত কমেন্টে

এ বিভাগের সর্বাধিক পঠিত

এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120