মঙ্গলবার ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

পূর্বধলার আলোচিত কাকন হত্যা মামলার  আসামি ঢাকায় গ্রেপ্তার

 |  আপডেট ১০:৪১ পূর্বাহ্ণ | সোমবার, ০৩ আগস্ট ২০২৬ | প্রিন্ট  

পূর্বধলার আলোচিত কাকন হত্যা মামলার  আসামি ঢাকায় গ্রেপ্তার

পূর্বধলা(নেত্রকোনা)প্রতিনিধি:

 


নেত্রকোনার পূর্বধলার আলোচিত কাকন হত্যা মামলার অন্যতম আসামি আব্দুর রশিদকে (৩৩) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করেছে পূর্বধলা থানার পুলিশ। দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে অবস্থান পরিবর্তন এবং মোবাইল ফোনের সিম বদল করে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে চলছিলেন বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (১ আগস্ট) সন্ধ্যা সাতটার দিকে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার কে-ব্লকের ২২ নম্বর সড়ক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আব্দুর রশিদ পূর্বধলা উপজেলার নারান্দিয়া ইউনিয়নের দাপুনিয়া সেহড়া ডুয়ারী গ্রামের বাসিন্দা এবং হাছেন আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রথমে মামলার দ্বিতীয় পক্ষের একজনকে কুমিল্লা থেকে আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে টানা দুই দিনের অভিযানে আব্দুর রশিদকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৬ আগস্ট দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রেলওয়ের পয়েন্টসম্যান কাকন মিয়া নারান্দিয়া ইউনিয়নের দাপুনিয়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে দাপুনিয়া এলাকার খেলন মিয়ার বাড়ির উত্তর পাশের সড়কে পৌঁছানোর পর পূর্বশত্রুতার জেরে তার ওপর হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, আব্দুর রশিদ, তার ভাই আব্দুর রহিম, তাহের ও তাদের সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে কাকন মিয়াকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেন।

এ ঘটনায় নিহত কাকন মিয়ার বোনজামাই মাসুদ আল মামুন বাদী হয়ে আব্দুর রশিদসহ ১০ জনের নাম উল্লেখ করে এবং আরও চার থেকে পাঁচজনকে অজ্ঞাতনামা আসামি করে পূর্বধলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, ঘটনার পরপরই আব্দুর রশিদ আত্মগোপনে চলে যান। গ্রেপ্তার এড়াতে সিলেট, চট্টগ্রাম, খাগড়াছড়ি, কুমিল্লাসহ দেশের বিভিন্ন এলাকায় অবস্থান পরিবর্তন করেন। পাশাপাশি কয়েক দিন পরপর মোবাইল ফোন ও সিম কার্ড পরিবর্তন করতেন। প্রায় এক বছর ধরে চলা অনুসন্ধানের পর অবশেষে তাকে গ্রেপ্তার করা হয়।

নেত্রকোণার পুলিশ সুপার মো. তরিকুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় এবং পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল আমিনের তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ হাবিবুর রহমান পিপিএমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে সেকেন্ড অফিসার মো. রফিকুল ইসলাম, এএসআই আনোয়ার হোসেন, কনস্টেবল নাহিদ হাসান খান এবং এলআইসি নেত্রকোণার এএসআই (নিরস্ত্র) মো. আবুল হোসেন অংশ নেন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, মামলার অন্যান্য আসামিদের আগেই গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া আব্দুর রশিদকে  সাত দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ রবিবার আদালতে পাঠানো হয়েছে।

এদিকে, প্রায় এক বছর পর বহুল আলোচিত এই মামলার অন্যতম আসামি গ্রেপ্তার হওয়ায় নিহতের  পরিবার ও এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন।

 

 

Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px

৩ আগস্ট, ২০২৬
পূর্বধলার আলোচিত কাকন হত্যা মামলার  আসামি ঢাকায় গ্রেপ্তার
বিস্তারিত কমেন্টে

এ বিভাগের সর্বাধিক পঠিত

এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120