নিহতরা হলেন ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কলোহরি গ্রামের জামিলা আক্তার (৩০) এবং গৌরীপুর উপজেলার হাসনপুর গ্রামের নুসরাত (৮)। আহত মিম (১২) পূর্বধলার বিষমপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেড়াতে আসা আত্মীয়-স্বজনসহ ৫ থেকে ৬ জন একটি ছোট কাঠের নৌকায় করে বিলে ঘুরতে যান। একপর্যায়ে নৌকায় অতিরিক্ত যাত্রী ওঠায় সেটি ডুবে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে তিনজনকে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক জামিলা আক্তার ও নুসরাতকে মৃত ঘোষণা করেন।
পূর্বধলা থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, নৌকাডুবির ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। আহত এক কিশোরী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান।



























