মঙ্গলবার ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পূর্বধলায় নৌকাডুবিতে, নারী ও শিশুসহ নিহত ২

 |  আপডেট ৮:৩০ অপরাহ্ণ | সোমবার, ০১ জুন ২০২৬ | প্রিন্ট  

পূর্বধলায় নৌকাডুবিতে, নারী ও শিশুসহ নিহত ২

নেত্রকোণার পূর্বধলায় বিলে নৌকাডুবির ঘটনায় এক নারী ও এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক কিশোরী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। রোববার (১ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার বিশকাকুনি ইউনিয়নের বিষমপুর এলাকার চিকনি বিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কলোহরি গ্রামের জামিলা আক্তার (৩০) এবং গৌরীপুর উপজেলার হাসনপুর গ্রামের নুসরাত (৮)। আহত মিম (১২) পূর্বধলার বিষমপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেড়াতে আসা আত্মীয়-স্বজনসহ ৫ থেকে ৬ জন একটি ছোট কাঠের নৌকায় করে বিলে ঘুরতে যান। একপর্যায়ে নৌকায় অতিরিক্ত যাত্রী ওঠায় সেটি ডুবে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে তিনজনকে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক জামিলা আক্তার ও নুসরাতকে মৃত ঘোষণা করেন।


পূর্বধলা থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, নৌকাডুবির ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। আহত এক কিশোরী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান।

Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px

১ জুন, ২০২৬
পূর্বধলায় নৌকাডুবিতে, নারী ও শিশুসহ নিহত ২
বিস্তারিত কমেন্টে

এ বিভাগের সর্বাধিক পঠিত

এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120