রবিবার ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পূর্বধলায় উচ্চশিক্ষায় সুযোগ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দিল স্কলার্স ফোরাম

 |  আপডেট ২:৪৬ অপরাহ্ণ | রবিবার, ৩১ মে ২০২৬ | প্রিন্ট  

পূর্বধলায় উচ্চশিক্ষায় সুযোগ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দিল স্কলার্স ফোরাম

পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি:

 


‘নতুন প্রাণে নতুন সম্ভাবনা, দীপ্ত হোক আগামীর ঠিকানা’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণার পূর্বধলায় ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় ও প্রকৌশল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

রবিবার (৩১ মে) সকালে উপজেলা সদরের ইষ্টিকুটুম রেস্টুরেন্টে স্কলার্স ফোরাম পূর্বধলার উদ্যোগে ‘অদম্য মেধাবী সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. দেলোয়ার জাহান খান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়, এটি পরিবার, সমাজ ও এলাকার জন্যও গর্বের বিষয়। তিনি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পাশাপাশি নৈতিকতা, ইসলামি মূল্যবোধ ও সংস্কৃতি ধারণ করে আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। তিনি বলেন, জ্ঞান অর্জনের সঙ্গে সঙ্গে মানবিক গুণাবলি ও ধর্মীয় মূল্যবোধ চর্চা করতে হবে। তাহলেই শিক্ষার্থীরা দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিবিদ জহিরুল ইসলাম, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থী জিহাদ তালুকদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আলী আসাদ, নেত্রকোণা আধুনিক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক নাঈম ইসলাম, সবুজ সেবা যুব ফাউন্ডেশনের সভাপতি উজ্জ্বল মিয়া।

অনুষ্ঠান সঞ্চালনা করেন স্কলার্স ফোরামের পরিচালক ওমর ফারুক।

আয়োজকেরা জানান, পূর্বধলা উপজেলা থেকে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগ পাওয়া ৫০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের অধ্যবসায়, সততা ও দায়িত্ববোধের সঙ্গে উচ্চশিক্ষা অর্জনের আহ্বান জানান। একই সঙ্গে ভবিষ্যতে সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে শিক্ষার্থীদের প্রস্তুত হওয়ার পরামর্শ দেন।

সংবর্ধনা পাওয়া কয়েকজন শিক্ষার্থী তাদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, এমন আয়োজন তাদের অনুপ্রাণিত করেছে। ভবিষ্যতেও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান তারা।

Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px

৩১ মে, ২০২৬
পূর্বধলায় উচ্চশিক্ষায় সুযোগ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দিল স্কলার্স ফোরাম
বিস্তারিত কমেন্টে

এ বিভাগের সর্বাধিক পঠিত

এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120