রবিবার ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পূর্বধলায় বৈশাখী ছাত্রসংঘের শর্টপিচ নাইট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

 |  আপডেট ১২:২৯ অপরাহ্ণ | রবিবার, ৩১ মে ২০২৬ | প্রিন্ট  

পূর্বধলায় বৈশাখী ছাত্রসংঘের শর্টপিচ নাইট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

পূর্বধলা প্রতিনিধি:-

নেত্রকোনার পূর্বধলার বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত হয়েছে বৈশাখী ছাত্রসংঘের শর্টপিচ নাইট ক্রিকেট টুর্নামেন্টের প্রথম আসর। শনিবার (৩০ মে) সন্ধ্যায় টুর্নামেন্টটি শুরু হয়ে শেষ হয় মধ্যরাতে।


এসময় বৈশাখী ছাত্রসংঘের সভাপতি তুষার খানের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক তুষার দত্তের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহমেদ বাবু, সাফা ইশতিয়াক লিমা, বৈশাখী ছাত্রসংঘের প্রতিষ্ঠাতা সভাপতি বুলবুল কায়সার আকন্দ, সাবেক সাধারণ সম্পাদক, অনুপ সরকার, সাবেক সাধারণ সম্পাদক দৌলত আলী, পূর্বধলা ফুটবল একাডেমির পরিচালক শফিক সরকার, বৈশাখীর সাবেক সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র দাস, রেডলাইনের সভাপতি ইমতিয়াজ আহমেদ সজীব, এসি ক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল হক, অনিবার্ণ ক্লাবের সাবেক সভাপতি জুয়েল রানা, পূর্বধলা যুব উন্নয়ন সংঘের সভাপতি রুবায়েতুজ্জামান আকন্দ রাপ্পুসহ আরও অনেকে।

টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে মেহরাব ফাইটার্স, রানারআপ বিনয় উইনিং ওয়ারিয়র্স। টুর্নামেন্টে অংশ নেওয়া বাকি চারটি দল হলো প্রত্যাশা ফাইটার্স, পাওয়ার বয়েজ, রাজ্য স্ট্রাইকার্স এবং তন্ময় মেমোরিয়ালস।

Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px

৩১ মে, ২০২৬
পূর্বধলায় বৈশাখী ছাত্রসংঘের শর্টপিচ নাইট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
বিস্তারিত কমেন্টে

এ বিভাগের সর্বাধিক পঠিত

এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120