| আপডেট ১২:২৪ পূর্বাহ্ণ | শনিবার, ৩০ মে ২০২৬ | প্রিন্ট

পূর্বধলা প্রতিনিধি:
নেত্রকোনার পূর্বধলায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘পূর্বধলা ফুটবল প্রিমিয়ার লীগ-২০২৬’। শুক্রবার বিকেলে পূর্বধলা সদর কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সংসদ সদস্য মানসুরা আলম।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় মেহেদী একাদশ ও শরীফ একাদশ। শুরু থেকেই দুই দলই নান্দনিক ফুটবল উপহার দেয় দর্শকদের। টানটান উত্তেজনার ম্যাচে শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মেহেদী একাদশ।
তরুণ সমাজকে সুস্থ ও শৃঙ্খলাপূর্ণ জীবনের পথে এগিয়ে নিতে খেলাধুলার বিকল্প নেই। যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তাই, এই এমন উদ্যোগে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন এমপি মানসুরা আলম।
খেলাটি উপভোগ করতে স্থানীয় রাজনীতিবীদ, ক্রীড়াপ্রেমীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মাঠে উপস্থিত ছিলেন।

.
.