| আপডেট ৫:২১ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৯ মে ২০২৬ | প্রিন্ট

পূর্বধলা উপজেলা প্রতিনিধি, নেত্রকোণা:
মোটরসাইকেলের ওপর অগ্রিম আয়কর নির্ধারণের প্রতিবাদে নেত্রকোণার পূর্বধলা উপজেলায় মানববন্ধন করেছে রেডলাইন সেইফ রাইডার্স ক্লাব।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে পূর্বধলা উপজেলা পরিষদের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়৷
অনুষ্ঠানে বক্তারা বলেন, মোটরসাইকেল চালকরা প্রতিনিয়ত বৈষম্যের শিকার হয়। আমরা বাইক কেনার সময় ১৫৭% ট্যাক্স দিই। এরপরে আবার রোড ট্যাক্স দেওয়া লাগে ২৩০০ টাকা করে। এত এত ট্যাক্স বহাল থাকার পর আরও ট্যাক্স নির্ধারণ করা অন্যায়, অন্যায্য এবং অযৌক্তিক। অতি দ্রুত এই বাড়তি ট্যাক্স বাতিল করা উচিত।
মানববন্ধনে রেডলাইনের সভাপতি ইমতিয়াজ আহমেদ সজীবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাকিব আবদুল্লাহর সঞ্চালনায় বক্তব্য রাখেন, পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নোমান শাহরিয়ার, রেডলাইনের সিনিয়র সদস্য আবদুল মান্নান, খাইরুল ইসলাম, বৈশাখী ছাত্রসংঘের সাধারণ সম্পাদক তুষার দত্ত, এসি ক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল হক, পূর্বধলা যুব উন্নয়ন সংঘের সভাপতি রুবায়েতুজ্জামান রাপ্পু প্রমুখ।

.
.