রবিবার ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহের ত্রিশালে অটোরিকশা চুরির সময় জনতার হাতেনাতে আটক

 |  আপডেট ৬:১৬ অপরাহ্ণ | শনিবার, ১৬ মে ২০২৬ | প্রিন্ট  

ময়মনসিংহের ত্রিশালে অটোরিকশা চুরির সময় জনতার হাতেনাতে আটক

 

কামরুজ্জামান মিনহাজ :
ময়মনসিংহের ত্রিশালে ব্যাটারিচালিত অটোরিকশা চুরির সময় এক যুবককে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে ত্রিশাল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৫ মে গভীর রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল ফুট ওভারব্রিজের নিচে অবস্থিত ওয়ালটন শো-রুমের সামনে রাখা একটি ব্যাটারিচালিত অটোরিকশা চুরির চেষ্টা চালায়। এ সময় স্থানীয় কয়েকজন বিষয়টি টের পেয়ে দ্রুত ধাওয়া দিলে ঘটনাস্থল থেকেই আজিজুল হক (৩২) না‌মে এক ব্যক্তিকে আটক করে।

খবর পেয়ে ত্রিশাল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিকে নিজেদের হেফাজতে নেয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ক‌রে।


আটক আজিজুল হক ত্রিশালের কানিহারী ইউনিয়নের কুষ্টিয়া ১ম খণ্ড (সেনবাড়ী) এলাকায় বা‌সিন্দা। তবে তিনি বর্তমানে গফরগাঁও উপজেলার শিলাশী এলাকার পশু হাসপাতাল রোডের একটি বাসায় ভাসমানভাবে বসবাস করছে বলে জানা গেছে।
ত্রিশাল থানার অ‌ফিসার ইনচার্জ (ওসি) মনসুর আহ‌মেদ বলেন, “স্থানীয় জনগণের তাৎক্ষণিক সহযোগিতার কারণেই অভিযুক্তকে আটক করা সম্ভব হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। চুরি ও অপরাধ দমনে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।
Facebook Comments Box
ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px

১৬ মে, ২০২৬
ময়মনসিংহের ত্রিশালে অটোরিকশা চুরির সময় জনতার হাতেনাতে আটক
বিস্তারিত কমেন্টে

এ বিভাগের সর্বাধিক পঠিত

এক ক্লিকে বিভাগের খবর

এই মাত্র পাওয়া

মো: আনোয়ারুল ইসলাম আনোয়ার চেয়ারম্যান:
মোহাম্মদ এমদাদুল ইসলাম,বিএ (অনার্স)এম এ বাংলা প্রকাশক ও সম্পাদক:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

স্টেশন বাজার, কাপাসিয়া রোড,পূর্বধলা নেত্রকোনা।

হেল্প লাইনঃ 01711176181

E-mail: amdadul398@gmail.com

120